সাতক্ষীরার তালায় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার কথা বলে ডেকে নিয়ে এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ শুক্রবার তালা থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় একজনের নাম উল্লেখ করে আরও দুজনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে। ভুক্তভোগী ওই নারীর বাড়ি খুলনার কয়রা উপজেলায়।
পুলিশ ও ভুক্তভোগীর স্বজনদের সূত্রে জানা গেছে, চিকিৎসার বিষয়ে এক আত্মীয়ের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিদের একজনের সঙ্গে ওই নারীর পরিচয় হয়েছিল। ওই ব্যক্তি সাতক্ষীরা শহরের একটি বেসরকারি ক্লিনিকে চাকরি করেন। গত বৃহস্পতিবার বিকেলে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার কথা বলে ওই গৃহবধূকে তালায় ডেকে নেওয়া হয়। তবে সন্ধ্যা হয়ে যাওয়ায় ওই দিন আর চিকিৎসক দেখানো সম্ভব হবে না জানিয়ে তাঁকে পরদিন দেখানোর কথা বলা হয়। পরে তাঁকে একটি ভাড়া বাসায় রাতযাপনের প্রস্তাব দেওয়া হয় এবং আশ্বস্ত করতে বলা হয় যে বাসায় মা-বোনও রয়েছেন। এতে রাজি হয়ে ওই নারী সেখানে অবস্থান করেন।
ভুক্তভোগী নারীর অভিযোগ, রাতে ওই বাসায় থাকা এক নারীর সহযোগিতায় তাঁর খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধজাতীয় কিছু মিশিয়ে খাইয়ে দেওয়া হয়। তিনি অচেতন হয়ে পড়লে এক যুবক তাঁকে ধর্ষণ করেন। পরে জ্ঞান ফিরলে বিষয়টি বুঝতে পেরে বাসায় থাকা ওই নারীকে জানালে উল্টো তাঁকে গালাগালি করা হয়। একই সঙ্গে মুঠোফোনে ধারণ করা ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখানো হয়। এরপর রাতে আরও কয়েক দফা দুই যুবক মিলে তাঁকে ধর্ষণ করেন।
পরদিন সকালে সুযোগ বুঝে ওই বাসা থেকে বের হয়ে এক আত্মীয়কে সঙ্গে নিয়ে তালা থানায় যান ভুক্তভোগী নারী। সেখানে তিনি বিস্তারিত জানালে পুলিশ মামলা গ্রহণ করে। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক জানান, ভুক্তভোগী নারীর অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ জোর তৎপরতা চালাচ্ছে। তবে তদন্তের স্বার্থে এখনই আসামিদের নাম-পরিচয় প্রকাশ করা হচ্ছে না। এদিকে, ভুক্তভোগী গৃহবধূকে প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
দেশের সব খামারিকে ‘কৃষক কার্ড’-এর আওতায় আনার ঘোষণা দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন…
শিক্ষকদের প্রতিটি যৌক্তিক ও ন্যায্য দাবি বাস্তবায়নে সরকার আন্তরিক বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী…
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার জন্য দুবাইভিত্তিক ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি…
রাজধানীসহ সারাদেশে হাম ও এর উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে।…
বরিশালের গৌরনদীতে ঋণের কিস্তি ও পাওনাদারদের চাপ সইতে না পেরে এক চা দোকানি গলায় ফাঁস…
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন তিনি নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য। তবে চলতি বছর…
This website uses cookies.