বগুড়ার সারিয়াকান্দিতে জাতীয় ভোটার দিবস পালিত
বগুড়ার সারিয়াকান্দিতে ৫ম জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য “ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্য জনে”। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান।
উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম মোরশেদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মুন্টু মন্ডল, পৌর মেয়র মতিউর রহমান মতি, সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ কুমার চক্রবর্তী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর বেগম প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুব হোসেন সরদার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শাহ আলম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা আতিকুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা পারভীন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা নির্বাচন অফিস সহকারী সরিফুল ইসলাম, ডাটা অপারেটর সুজন, সাংবাদিকবৃন্দ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ প্রমুখ।
২০২৭ সালের ২৯ অক্টোবর মুক্তি পাবে প্রভাসের নতুন সিনেমা 'স্পিরিট'। একই সময়ে নিতেশ তিওয়ারির 'রামায়ণ…
প্রাচীনকালের ঘরোয়া সেবা থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক ও ভ্রাম্যমাণ হাসপাতাল ব্যবস্থার সুসংগঠিত বিকাশ ঘটেছিল মধ্যযুগীয়…
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন পাস করা সরকারের জন্য বুমেরাং হতে পারে বলে সতর্ক করেছে টিআইবি।…
স্থবির অর্থনীতি সচল রাখতে গঠিত ২০ হাজার কোটি টাকার বিশেষ প্রণোদনা তহবিল থেকে বন্ধ শিল্প…
আজকের খেলার সূচিতে আফগানিস্তান-জিম্বাবুয়ে ওয়ানডে ম্যাচের পাশাপাশি রয়েছে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া টেস্ট এবং ইউরোপের জনপ্রিয় ফুটবল…
অনলাইন বেটিং ও জুয়া-সংক্রান্ত তদন্তের মুখে থাকা মোহাম্মদ রিজওয়ানকে ঘরোয়া ক্রিকেটে ফেরার অনুমতি দেওয়া হয়েছে।…
This website uses cookies.