Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

আকাশ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর পত্নীতলায় বৃহস্পতিবার সকালে সড়ক দুর্ঘটনায় তুহিন হোসেন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার আকবরপুর ইউনিয়নের বড়মহারন্দী গ্রামের সানোয়ার হোসেনের ছেলে। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, তুহিন গত কয়েকবছর প্রবাসে থাকার পর সম্প্রতি বাড়ি আসেন এবং প্রায় ২মাস অগে বিবাহ করেন। বৃহস্পতিবার সকাল আনুমানিক ১১টায় তুহিন মোটর সাইকেল যোগে নিজ গ্রাম বড়মহারন্দি থেকে বাঁকরইল যাওয়ার পথে রুপগ্রাম মোড়ে পৌঁছলে ইট বোঝাই একটি ট্রলি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সে রাস্তায় ছিটকে পড়লে ট্রলির চাকা তাঁর শরীরের উপর দিয়ে গেলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এবিষয়ে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব বলেন, ঘটনাস্থল হতে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

selim

Recent Posts

আদাবরে পুলিশের অভিযানে উত্তেজনা আহত ওসি ও এসআই গ্রেফতার ৪ হামলাকারী

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা আদাবর এলাকায় ১টি বিকাশের দোকানে হামলার ঘটনার পর পুলিশের অভিযানে…

3 hours ago

সোনাগাজীতে কিশোর গ্যাং আতঙ্ক কঠোর হুঁশিয়ারি সাবেক চেয়ারম্যান

তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনী জেলা সোনাগাজী উপজেলা মঙ্গলকান্তি ইউনিয়নে কিশোর গ্যাং আতঙ্ক…

4 hours ago

বুড়িচংয়ে কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক

মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলা বুড়িচং উপজেলায় অভিযান চালিয়ে কথিত কিশোর গ্যাংয়ের ২…

4 hours ago

কুমিল্লায় গত দুই মাসে ২৭ খুন, ১০৫ জনের অপমৃত্যু

মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলায় গত ১ মাসে ১৭টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, এপ্রিল-মে…

4 hours ago

রংপুরে আগেভাগে বাজারে হাঁড়িভাঙা আম

স্টাফ রিপোর্টার রংপুর। দুই দশক আগেও ৩৬ গন্ডায় অর্থাৎ ৩৬ হালিতে ১০০ (৪টায় ১ হালি)…

4 hours ago

খোকসায় গলায় ওড়না পেঁচিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা

খোকসা প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসা উপজেলার পৌর এলাকার কমলাপুর গ্রামের নবম শ্রেণির এক স্কুল পড়ুয়া ছাত্রী…

13 hours ago

This website uses cookies.