Header Premium (728×90)

রংপুরে জ্যেষ্ঠ সাংবাদিক লিয়াকত আলীকে মব তৈরি করে হেনস্তার ঘটনায় রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহীকে বদলি

স্টাফ রিপোর্টার রংপুরঃ

রংপুরে জ্যেষ্ঠ সাংবাদিক লিয়াকত আলীকে ‘মব’ তৈরি করে নগর ভবনে তুলে নিয়ে হেনস্তার ঘটনায় রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমাকে তাঁর পদ থেকে সরিয়ে দিয়েছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। উম্মে ফাতিমাকে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে পদায়নের জন্য স্থানীয় সরকার বিভাগকে বলা হয়েছে।

সংবাদ প্রকাশের জেরে হেনস্তার অভিযোগে ২১ সেপ্টেম্বর রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী (সিও) উম্মে ফাতিমাসহ ১৪ জনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় মামলাটি করেন লিয়াকত আলী। মামলায় সিটি করপোরেশনের ৯ কর্মকর্তা-কর্মচারী ও ১জন সাবেক কাউন্সিলর আসামি হিসেবে আছেন। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ২০ থেকে ২৫ জনকে।

মামলায় আসামিদের বিরুদ্ধে বেআইনি জনতাবদ্ধ, অবৈধ অবরোধ করে হত্যার উদ্দেশ্যে সাধারণ ও গুরুতর আঘাত, অপহরণ, খুন-জখমের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ আনা হয়েছে। ইতিমধ্যে ইতিমধ্যে এ মামলায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

editor

Recent Posts

সৌদিতে মৃত হানিফের মরদেহ ফেরাতে মায়ের আকুতি: ‘মোর মানিকেরে কোলে দাও’

‘মোর মানিকেরে আইনে দেও মোর কোলে।’ সৌদি আরবে একমাত্র ছেলের মৃত্যুর খবর পেয়ে বুকফাটা কান্নায়…

4 minutes ago

সাবেক সেনাপ্রধান আজিজের সঙ্গে যোগাযোগ, ৪ দিনের রিমান্ডে দুই সাবেক সেনা কর্মকর্তা

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, সরকারবিরোধী অপপ্রচার এবং সাবেক সেনাপ্রধান ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগের অভিযোগে গ্রেপ্তার সাবেক দুই…

13 minutes ago

ডেঙ্গুতে ৩০০ মৃত্যু: প্রশাসনিক ব্যর্থতা নাকি সুশাসনের ঘাটতি, প্রশ্ন আইনজীবীর

চলতি বছর ডেঙ্গুতে প্রাণহানি ৩০০ ছাড়িয়ে যাওয়ার প্রেক্ষাপটে বিষয়টিকে প্রশাসনিক দুর্বলতার পাশাপাশি সাংবিধানিক ও আইনি…

25 minutes ago

সুনামগঞ্জে এমপির ডিও লেটারে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ

সুনামগঞ্জে বিসিআইসির সার ডিলার নিয়োগে নীতিমালা না মেনে এমপির ডিও লেটারকে অগ্রাধিকার দেওয়ার অভিযোগ তুলেছেন…

52 minutes ago

সৌদি আরব কেন হুতিদের সামরিকভাবে পরাজিত করতে পারছে না

প্রথাগত সামরিক শক্তি ও বিপুল ব্যয়ের পরও সৌদি আরব কেন হুতিদের পরাজিত করতে পারছে না,…

1 hour ago

মক্কা-মদিনার নিরাপত্তায় হুমকি এলে বাংলাদেশ পাশে থাকবে: শামা ওবায়েদ

পবিত্র মক্কা ও মদিনার ওপর যেকোনো হুমকি মোকাবিলায় বাংলাদেশ সাহায্যের হাত বাড়িয়ে দেবে বলে মন্তব্য…

1 hour ago

This website uses cookies.