বারইয়ারহাট পৌরসভায় রাজনৈতিক পরিচয়ে জমি দখলের পাঁয়তারা
ফখরুল আলম সাজু ক্রাইম রিপোর্টার:
মাদক ও চাঁদাবাজি মামলার আসামি মুশফিক উদ্দিন গং নতুন করে জমি দখলের চেষ্টার অভিযোগ
চট্টগ্রামের মিরশ্বরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভায় রাজনৈতিক পরিচয়ের অপব্যবহার করে জমি দখলের ঘটনা নতুন করে আলোচনায় এসেছে।
স্থানীয়দের অভিযোগ, বিএনপি পরিচয়ে প্রভাব বিস্তারকারী একাধিক মামলার আসামি মুশফিক উদ্দিন গং সম্প্রতি আবারও জমি দখলের চেষ্টা চালাচ্ছে।
ভুক্তভোগীর দাবি অনুযায়ী, বারইয়ারহাট থানা মসজিদ কমিটির সভাপতি কুতুব উদ্দিন চৌধুরীর মালিকানাধীন হাসপাতালের পেছনে বরফ কল সংলগ্ন জমি হাতিয়ে নিতে মরিয়া হয়ে উঠেছে মুশফিক উদ্দিন গণ ও তার সহযোগীরা।
কুতুব উদ্দিন চৌধুরী বলেন—
“এ জমির বৈধ মালিক আমি। দীর্ঘদিন ধরে আমার নামে খাজনা পরিশোধ করে আসছি। কিন্তু সম্প্রতি মুশফিক উদ্দিন গণ ও তার দলবল বিএনপি পরিচয় ব্যবহার করে জমি দখলের চেষ্টা করছে। তারা আমাকে নানা রকম ভয়ভীতি ও হুমকি দিচ্ছে।”
স্থানীয় সূত্রে জানা যায়, মুশফিক উদ্দিন গণের বিরুদ্ধে পূর্বে চাঁদাবাজি ও মাদক আইনের একাধিক মামলা রয়েছে। বিশেষ করে, তিনি জোরারগঞ্জ থানার জি.আর. ২৮১/১৮ ইং, সরকার বনাম মুশফিক গং মামলা ও এস.টি. মামলা নম্বর ৬৯৪/২০ ইং, ১ম অতিরিক্ত দায়রা জজ আদালত, চট্টগ্রাম (তারিখ ৭/৮/২৫ সাক্ষীর জন্য) মামলার আসামি। মামলার আসামি হয়েও রাজনৈতিক পরিচয়ের দাপটে তিনি এলাকায় দাপটের সঙ্গে চলাফেরা করছেন। এতে সাধারণ মানুষ ক্ষুব্ধ হলেও খোলাখুলি প্রতিবাদ করতে ভয় পাচ্ছেন।
এলাকাবাসীর অভিযোগ—
“একজন মাদক মামলার আসামি যদি এভাবে খোলাখুলি জমি দখলের চেষ্টা চালাতে পারে, তবে সাধারণ মানুষ নিরাপদ থাকবে কীভাবে? প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।”
পুলিশ জানায়, এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আইনজীবীরা মনে করছেন, রাজনৈতিক পরিচয়ের আড়ালে অপরাধীরা দীর্ঘদিন ধরে সন্ত্রাস, মাদক ব্যবসা ও চাঁদাবাজির মতো অপরাধ চালিয়ে যাচ্ছে। এসব অপরাধ দমনে দ্রুত আইনি পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও অবনতির দিকে যাবে।
বিশ্বব্যাপী আজ ১১ অক্টোবর আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত হচ্ছে। দিবসটির লক্ষ্য কন্যাশিশুদের শিক্ষা, সুরক্ষা ও…
মাত্র ২৫ কোটি রুপি নির্মাণব্যয়ের মালয়ালম রোমান্টিক কমেডি সিনেমা ‘বেথলেহেম কুদুম্বা ইউনিট’ বিশ্বজুড়ে ৩৩০ কোটি…
ওমান উপসাগরে মার্কিন নৌ অবরোধ এড়িয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে একটি বাণিজ্যিক জাহাজ অচল করার দাবি…
এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ সহ সব বিষয়ে এ-প্লাস পেয়ে নিজের বাল্যবিবাহ ঠেকিয়ে দিয়েছে সাতক্ষীরার মেধাবী শিক্ষার্থী…
উৎপাদন ব্যয় বেড়ে যাওয়া, আশানুরূপ বাজারদর না পাওয়া এবং কৃষি উপকরণের নানা সংকটে পাবনার ঈশ্বরদীতে…
জীবন রক্ষাকারী ওষুধের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে উৎপাদন ব্যয় কমানোর ওপর গুরুত্ব দিয়েছেন…
This website uses cookies.