পাঁচগাছীতে গোয়াল ঘরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
স্টাফ রিপোর্টার রংপুর
আজ (২৪ মার্চ) সোমবার দুপুরে সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের আরাজি কদম তোলা এলাকার রফিকুল ইসলাম নামের ১জন ব্যক্তির বাড়ির গোয়াল ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে সকালে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। নিহত ওই নারী একই ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের কার্তিকের স্ত্রী। তিনি ৩ সন্তানের জননী।
স্থানীয়রা জানান, নিহত স্মৃতির স্বামী কাজে ঢাকায় যান। ৩ সন্তান নিয়ে সে বাড়িতেই থাকতেন। তার স্বামীর বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে আরাজি কদম তোলা এলাকার বাসিন্দা রফিকুল ইসলামের বাড়ির গোয়াল ঘরে সকালে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবউল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
পাবনার ভাঙ্গুড়ায় কঠোর নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের…
রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য আবু সাঈদ চাঁদের নাম আখচাষিদের সরকারি প্রণোদনা পাওয়ার…
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শেষ হয়েছে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে। পাঁচ দিনের…
রংপুর নগরীর তাজহাট এলাকায় মোটরসাইকেল চুরির একটি ঘটনা তদন্তে নেমে চোর চক্রের মূল হোতাসহ ছয়…
শক্তিশালী এল নিনোর প্রভাবে প্রশান্ত মহাসাগরের তাপমাত্রা নতুন রেকর্ড গড়তে পারে, যা বিশ্বজুড়ে তীব্র তাপপ্রবাহ,…
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট জেলায় দিনব্যাপী সরকারি সফরে যাচ্ছেন। এ সফরে…
This website uses cookies.