Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

তামিম ইকবাল হার্ট অ্যাটাক করেছেন লাইফ সাপোর্টে আছেন

ফখরুল আলম সাজু ক্রাইম রির্পোটার ঢাকা:

বাংলাদেশ জাতীয় দলে ক্রিকেটার সাবেক অধিনায়ক ও ওপেনিং ব্যাটম্যান তামিম ইকবাল হার্ট অ্যাটাক করেছেন এবং লাইফ সার্পোটে আছেন

তামিম ইকবালের অবস্থা খুবই সংকটাপন্ন ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে তার, ফলে দ্রুত হাসপাতালে নেওয়া হয় তামিম ইকবাল। সেখানে অবস্থা গুরুতর দেখে নেওয়া হয় আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন হওয়ার পর লাইফ সাপোর্টে রাখা হয়েছে তামিম ইকবালকে।

তার বিষয়ে ডাক্তার ও কোনো কিছু আপাতত নিশ্চয়তা দিতে পারছেন না, বলছেন শুধু আল্লাহ উপর ভরসা রাখতে, সাভারের বিকেএসপিতে প্রিমিয়ার লিগের খেলা চলাকালেই হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। দলীয় ম্যানেজার ও সাবেক ক্রিকেটার সাজ্জাদ আহমেদ শিপনকে তামিম বলেন, আমার খুব খারাপ লাগছে বুকে ব্যথা করছে।

শিপন সহ সতীর্থ ক্রিকেটার এবং কর্মকর্তারা অবস্থা দেখে ধারণা করেন, হয়তো হার্ট অ্যাটাক হয়েছে, কাল বিলম্ব না করে দ্রুত হেলিকপ্টার ডেকে আনা হয় এভারকেয়ার হাসপাতালে নেয়ার জন্য কিন্তু চেষ্টা করেও হেলিকপ্টারে তোলা যায়নি। কারণ, হেলিকপ্টারে তোলার সময়ই আবার লুটিয়ে পড়েন তিনি।

অবস্থা বেগতিক দেখে দ্রুত স্থানীয় কেপিজে হাসপাতালে নেয়া হয় তামিমকে, সঙ্গে সঙ্গেই আইসিইউতে নেয়া হয়। এখন রয়েছেন লাইফ সাপোর্টে তার সঙ্গে এখন হাসপাতালে রয়েছেন বড় ভাই নাফিস ইকবাল এবং মোহামেডান কর্মকর্তা সাজ্জাদ আহমেদ শিপন ও তারিকুল ইসলাম টিটু।

জানা যায় যে, দুটি হার্ট অ্যাটাক হয়েছে তামিম ইকবালের যার মধ্যে একটা ম্যাসিভ টিটুর সঙ্গে কথা বলেছে বর্তমান দেশ সংবাদ, তিনি জানিয়েছেন তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে, ডাক্তাররা কোনো নিশ্চয়তা দিতে পারছেন না। তারা শুধু বলছেন, আল্লাহ উপর ভরসা রাখতে। আল্লাহ যদি ফিরিয়ে দেন, তাহলে হয়তো ফিরবেন।

সাজ্জাদ আহমেদ শিপন বলেন, ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে তামিম ইকবালের। টস করে এসে আমাকে জানালো, ভালো লাগতেছে না। বুকে ব্যথা করতেছে। সঙ্গে সঙ্গে আমরা তাকে হাসপাতালে নেয়ার ব্যবস্থা করেছি, এখন ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করছেন, বাকি আল্লাহ ভালো জানেন।

ঢাকা প্রিমিয়ার লিগে আজ মাঠে গড়িয়েছে ৮ম রাউন্ডের খেলা, বিকেএসপির ৩ নম্বর মাঠে মুখোমুখি মোহামডোন ও শাইনপুকুর, টস করতে নামলেন মোহামেডান অধিনায়ক তামিম ইকবাল, টস করে ড্রেসিং রুমে ফিরেই বললেন, আমার অস্বস্তি লাগছে, এরপরই মুহূর্তের মধ্যেই অবস্থা খারাপ হতে থাকে।

মোহামেডান কর্মকর্তা তারিকুল ইসলাম টিটু প্রথমে দৈনিক যখন সময়কে বলেন, তামিমের অবস্থা খুবই ক্রিটিক্যাল, সম্ভবত হার্ট অ্যাটাক করেছে, স্থানীয় কেপিজে হাসপাতালে আনা হয়েছে সবার দোয়া চাই। মোহামেডান এবং বিসিবির শীর্ষ কর্মকর্তা মাহবুব আনাম বর্তমান দৈনিক যখন সময়কে বলেন, তামিমের অবস্থা খুবই সংকটাপন্ন, তার বুকে ব্যথা হওয়ার সঙ্গে সঙ্গে হেলিকপ্টার আনা হয় এবং এভারকেয়ার হাসপাতালে নেয়ার চেষ্টা করা হয়। হেলিকপ্টারে তোলার আগ মুহূর্তে আবারও কলাপ্স করে। এ কারণে তাকে স্থানীয় কেপিজে হাসপাতালে নেয়া হয়।

আজ দুপুরে ছিল বিসিবির কার্যনির্বাহী কমিটির সভা। তামিমের এই অবস্থার কারণে, সভা স্থগিত করা হয়। বিসিবি পরিচালক ও কর্মর্তারা আপাতত এখন তামিমের বিষয়ে সর্বোচ্চ মনযোগী।

Md Akash Hossain

Recent Posts

হরমুজ প্রণালিতে নিজেদের সার্বভৌম অধিকার পুনর্ব্যক্ত করল ইরান

আরব ও ওমান উপসাগর এবং হরমুজ প্রণালিতে নিজেদের সার্বভৌম অধিকার রয়েছে বলে আবারও জানিয়েছে ইরান।…

5 minutes ago

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাপক হ্রাস: সপ্তাহান্তে মাত্র পাঁচটি জাহাজ

ইরান যুদ্ধের প্রভাবে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্থবির হয়ে পড়েছে। গত সপ্তাহে মাত্র পাঁচটি…

8 minutes ago

মক্কা প্রতিরক্ষা চুক্তি: সৌদি-তুরস্ক-পাকিস্তান জোটকে ট্রাম্পের সমর্থন

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট…

12 minutes ago

শ্যামল, মোজাম্মেল ও রুপাকে ২৪ আগস্ট ট্রাইবুনালে হাজিরের নির্দেশ

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় তিন সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা…

30 minutes ago

বিএনপি কি সরকারে মিশে যাচ্ছে? মাঠের চিত্র নিয়ে বাড়ছে প্রশ্ন

সরকার গঠনের ছয় মাসের মাথায় মাঠের রাজনীতির একটি অংশ ক্ষমতার কেন্দ্রবিন্দু ঘিরে ব্যস্ত হয়ে পড়েছে,…

32 minutes ago

তারেক রহমানের দ্রুত ভারত সফর প্রয়োজন: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্রুত ভারত সফর হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের…

37 minutes ago

This website uses cookies.