Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

টিকটকে পরিচয়ে প্রবাসীর স্ত্রী উধাও, সঙ্গে টাকা ও স্বর্ণালংকার

মোঃ জাহিদুর রহিম মোল্লা  রাজবাড়ী জেলা প্রতিনিধি

 

রাজবাড়ীর বালিয়াকান্দিতে টিকটকে পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে তুলে এক প্রবাসীর নববধূ ঘর ছেড়েছেন প্রেমিকের সঙ্গে। যাওয়ার সময় স্বামীর পাঠানো ৫ লাখ টাকা ও স্বর্ণালংকারও নিয়ে গেছেন তিনি।

ঘটনাটি ঘটেছে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের দক্ষিণবাড়ী গোয়ালপাড়া গ্রামে। ভুক্তভোগী স্বামী মালয়েশিয়া প্রবাসী মো. শাহ আলম হোসেন।

পরিবার সূত্রে জানা গেছে, বিয়ের পর স্ত্রী রিয়া মনিকে (১৯) বাড়িতে রেখে মালয়েশিয়া চলে যান শাহ আলম। কিছুদিন আগে স্ত্রীর কথামতো বাড়ি নির্মাণের জন্য তিনি ৫ লাখ টাকা পাঠান। কিন্তু এর মধ্যেই মোবাইলে পরিচয় হয় বগুড়ার শিবগঞ্জ উপজেলার সিহালী গ্রামের টিকটকার ফারুকের সঙ্গে। পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং নিয়মিত মেসেঞ্জারে কথা হতে থাকে। গত ৯ ফেব্রুয়ারি সকালে রিয়া মনি তার মা ফরিদা বেগমের সঙ্গে বাবার বাড়িতে যাওয়ার কথা বলে শ্বশুরবাড়ি থেকে বের হন। বিকেলে ফেরার কথা থাকলেও আর ফেরেননি। খোঁজ নিতে গিয়ে জানা যায়, তিনি সেখানে নেই।

শাহ আলমের ভাই মোঃ মনির হোসেন জানান, আমার ভাই বিদেশ থেকে ফোন করে স্ত্রীর খোঁজ নিতে গেলে জানতে পারে, রিয়া তার বান্ধবীর বাড়িতে গেছে। কিন্তু পরে ফোন বন্ধ পাওয়া যায়। এরপর ভায়ের শ্বশুরবাড়িতে গিয়ে জানতে পারি, সে নাকি খালার বাড়ি ঝিনাইদহ গেছে। কিন্তু খালার ফোন নম্বর চাইলে দিতে পারেনি কেউ। পরে আমরা খোঁজ নিয়ে দেখি, ঘর থেকে ৫ লাখ টাকা ও প্রায় ৩.৫ লাখ টাকার স্বর্ণালংকারও উধাও। এ ঘটনায় গত ১১ ফেব্রুয়ারি মনির হোসেন বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তবে এখনও পর্যন্ত নববধূর সন্ধান পাওয়া যায়নি।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি। একজন অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। নববধূ উদ্ধারের কাজ চলছে।

 

Md Akash Hossain

Recent Posts

ওষুধের দাম সাধারণের নাগালে রাখতে উৎপাদন ব্যয় কমানোর তাগিদ ইউজিসি চেয়ারম্যানের

জীবন রক্ষাকারী ওষুধের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে উৎপাদন ব্যয় কমানোর ওপর গুরুত্ব দিয়েছেন…

47 minutes ago

শিক্ষার মানোন্নয়নে ওবিই কারিকুলামের সঠিক বাস্তবায়ন জরুরি: বাউবি উপাচার্য

শিক্ষার গুণগত মান বাড়ানো এবং শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতার উপযোগী করে গড়ে তুলতে আউটকাম বেজড এডুকেশন…

1 hour ago

পুরস্কার উৎসর্গ করে রাফীকে মঞ্চে ডাকলেন তমা মির্জা

ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়ে নিজের…

1 hour ago

জুয়া খেলার ভিডিও ভাইরাল, সমালোচনায় বুড়িচং বিএনপি নেতা

কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ উদ্দিন খানের জুয়া খেলার একটি ভিডিও…

1 hour ago

লা লিগায় গেতাফেকে ৩-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা

নিজেদের ঘরের মাঠ স্পোটিফাই ক্যাম্প ন্যুতে গেতাফেকে ৩-০ গোলে হারিয়ে লা লিগার পয়েন্ট তালিকায় নিজেদের…

1 hour ago

গর্ডনের দ্রুততম গোল ও জেসুস-কুন্দের নৈপুণ্যে বার্সেলোনার টানা অষ্টম জয়

অ্যান্থনি গর্ডনের অভিষেক গোলের পর গাব্রিয়েল জেসুস ও জুলস কুন্দের লক্ষ্যভেদে হেতাফেকে ৩-০ ব্যবধানে হারিয়েছে…

2 hours ago

This website uses cookies.