ঢাকা ০৬:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রবিউল ইসলাম নয়ন চট্টগ্রাম পতেঙ্গায় ৫ লক্ষ টাকার চোরাই কয়লা জব্দ সোনাগাজী পৌরসভার কোরবানি বর্জ্য ফেলার প্রতিবাদে মানববন্ধন কুমিল্লায় তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ৮০ বোতল বিদেশী মদ উদ্ধার বরুড়ায় ৬ বছরের নিষ্পাপ শিশুকে ধর্ষণ ঘৃণ্য অপরাধী এখনও পলাতক নওগাঁ পেশাদার মাদক ব্যবসায়ী আটক ডিবি পুলিশের অভিযানে মিঠাপুকুরে ইয়াবা সহ ২ মাদক ব‍্যবসায়ী আটক রংপুরে থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের উদ্যোগে বেগমগঞ্জে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী জনগণের দুর্দশার গুরুত্ব দিয়ে দেখছেন: নোয়াখালীতে পানিসম্পদ মন্ত্রী

এইচ. এম. হাফিজুর রহমান নোয়াখালী জেলা বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:১৪:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

এইচ. এম. হাফিজুর রহমান নোয়াখালী জেলা বিশেষ প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচর ও হাতিয়ার মেঘনা নদীর ভাঙন পরিদর্শন করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

রোববার দুপুরে কাটাখালি ঘাট এলাকায় ভাঙন কবলিত এলাকা ঘুরে দেখে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের দুর্দশার বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখছেন এবং প্রয়োজনীয় সব পদক্ষেপ নিচ্ছেন।

তিনি আরও বলেন, বৃহত্তর নোয়াখালীর মানুষ দীর্ঘদিন ধরে নদীভাঙন, প্লাবন ও বন্যার সঙ্গে যুদ্ধ করে বসবাস করছে। মেঘনা নদীর ভাঙন রোধে আগামী অর্থবছরেই স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

পরিদর্শনকালে ভাঙনের ভয়াবহ চিত্র প্রত্যক্ষ করে মন্ত্রী বলেন, চোখের সামনেই মানুষের বসতভিটা, বাজার ও শিক্ষা প্রতিষ্ঠান নদীতে বিলীন হয়ে যাচ্ছে। জনগণের পাশে থাকা এবং তাদের জানমাল রক্ষা করা আমাদের প্রধান দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই আমরা এলাকাটি পরিদর্শনে এসেছি।বর্ষা মৌসুম ও অতিপ্লাবনের হাত থেকে স্থানীয়দের রক্ষায় তাৎক্ষণিক পদক্ষেপের কথা জানিয়ে মন্ত্রী বলেন, “সামনে বর্ষা মৌসুম থাকায় ভাঙন প্রতিরোধে আমরা ইতিমধ্যে ‘ইমার্জেন্সি ওয়ার্ক’ (জরুরি কাজ) হাতে নিয়েছি।

এসময় উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান, জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম, পুলিশ সুপার টিএম মোশাররফ হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রধানমন্ত্রী জনগণের দুর্দশার গুরুত্ব দিয়ে দেখছেন: নোয়াখালীতে পানিসম্পদ মন্ত্রী

আপডেট সময় : ১০:১৪:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬