ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রবিউল ইসলাম নয়ন চট্টগ্রাম পতেঙ্গায় ৫ লক্ষ টাকার চোরাই কয়লা জব্দ সোনাগাজী পৌরসভার কোরবানি বর্জ্য ফেলার প্রতিবাদে মানববন্ধন কুমিল্লায় তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ৮০ বোতল বিদেশী মদ উদ্ধার বরুড়ায় ৬ বছরের নিষ্পাপ শিশুকে ধর্ষণ ঘৃণ্য অপরাধী এখনও পলাতক নওগাঁ পেশাদার মাদক ব্যবসায়ী আটক ডিবি পুলিশের অভিযানে মিঠাপুকুরে ইয়াবা সহ ২ মাদক ব‍্যবসায়ী আটক রংপুরে থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের উদ্যোগে বেগমগঞ্জে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

দিনাজপুর ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত-৩, আহত-১০

ডেস্ক রির্পোট:
  • আপডেট সময় : ০৪:৪০:২৯ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ৮০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

ডেস্ক রির্পোট:

দিনাজপুর জেলা ঘোড়াঘাটে উপজেলায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩ জনে, এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন, যাদের মধ্যে ২জন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

১১ এপ্রিল শনিবার সকাল ৬টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার দামোদারপুর শৌলা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মাইক্রোবাস চালক নাসিম মিয়া (৩৫), তিনি বীরগঞ্জ উপজেলার চাকাই গ্রামের সাহাব উদ্দিনের ছেলে, যাত্রী আনোয়ার হোসেন (৫০), একই গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে, এবং সবুর আলী (৫২), বীরগঞ্জ উপজেলার চকদহর গ্রামের ইজাম উদ্দিনের ছেলে।

পুলিশ জানান, মাইক্রোবাসটি ১০ জন যাত্রী নিয়ে ময়মনসিংহ থেকে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দেয়, ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী শসাবোঝাই ১টি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়, এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকটি রাস্তার পাশে উল্টে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাইক্রোবাস থেকে চালক সহ আহতদের উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. প্রিয়াঙ্ক কুন্ডু চালক নাসিম মিয়াকে মৃত ঘোষণা করেন।

পরে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ার হোসেন ও সবুর আলী মারা যান।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনায় জড়িত যানবাহন ২টি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং এ ঘটনায় সড়ক পরিবহন আইনে ১টি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দিনাজপুর ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত-৩, আহত-১০

আপডেট সময় : ০৪:৪০:২৯ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬