ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রবিউল ইসলাম নয়ন চট্টগ্রাম পতেঙ্গায় ৫ লক্ষ টাকার চোরাই কয়লা জব্দ সোনাগাজী পৌরসভার কোরবানি বর্জ্য ফেলার প্রতিবাদে মানববন্ধন কুমিল্লায় তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ৮০ বোতল বিদেশী মদ উদ্ধার বরুড়ায় ৬ বছরের নিষ্পাপ শিশুকে ধর্ষণ ঘৃণ্য অপরাধী এখনও পলাতক নওগাঁ পেশাদার মাদক ব্যবসায়ী আটক ডিবি পুলিশের অভিযানে মিঠাপুকুরে ইয়াবা সহ ২ মাদক ব‍্যবসায়ী আটক রংপুরে থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের উদ্যোগে বেগমগঞ্জে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

ট্রেনের ছাদ থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

যখন সময় ডেস্ক রিপোর্ট:
  • আপডেট সময় : ১২:১৯:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

যখন সময় ডেস্ক রিপোর্ট:

কুষ্টিয়ায় ট্রেনের ছাদ থেকে রক্তাক্ত অবস্থায় নুরুল ইসলাম (৩০) নামের ১ যুবকের মরদেহ উদ্ধার করেছে পোড়াদহ রেলওয়ে পুলিশ।

২৩ মে শনিবার বেলা সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া কোর্ট স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত যুবকের পকেটে থাকা জাতীয় পরিচয় পত্রের ফটোকপির মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়েছে।

জানা যায়, তিনি চট্টগ্রামের বাঁশখালী থানার সাধনপুর এলাকার বাসিন্দা এবং বজল আহমেদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি কুষ্টিয়া মিল লাইনের রেলগেট অতিক্রম করার সময় ঈদের জন্য নির্মাণাধীন ১টি প্যান্ডেলের ওপর থাকা ডেকোরেটরের শ্রমিকরা ট্রেনের ছাদে ১ যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন, পরে তারা স্থানীয়দের জানালে বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়, এরপর কুষ্টিয়া কোর্ট স্টেশনে ট্রেন থামিয়ে ছাদ থেকে যুবকের মরদেহ উদ্ধার করেন পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম বলেন, ট্রেনের ছাদ থেকে ১ যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে, তার বুক ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে, পকেটে থাকা জাতীয় পরিচয় পত্রের ফটোকপি থেকে পরিচয় নিশ্চিত করা হয়েছে তার বাড়ি চট্টগ্রামে।

প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, রাজবাড়ী স্টেশন পার হওয়ার পর ছোট ছোট সেতুতে ধাক্কা লেগে তিনি নিহত হতে পারেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ট্রেনের ছাদ থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১২:১৯:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬