ঢাকা ১১:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রবিউল ইসলাম নয়ন চট্টগ্রাম পতেঙ্গায় ৫ লক্ষ টাকার চোরাই কয়লা জব্দ সোনাগাজী পৌরসভার কোরবানি বর্জ্য ফেলার প্রতিবাদে মানববন্ধন কুমিল্লায় তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ৮০ বোতল বিদেশী মদ উদ্ধার বরুড়ায় ৬ বছরের নিষ্পাপ শিশুকে ধর্ষণ ঘৃণ্য অপরাধী এখনও পলাতক নওগাঁ পেশাদার মাদক ব্যবসায়ী আটক ডিবি পুলিশের অভিযানে মিঠাপুকুরে ইয়াবা সহ ২ মাদক ব‍্যবসায়ী আটক রংপুরে থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের উদ্যোগে বেগমগঞ্জে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

কুড়িগ্রামে আবাসিক হোটেলে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, হোটের মালিক গ্রেফতার

ফখরুল আলম সাজু
  • আপডেট সময় : ১২:৪১:০৬ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

ফখরুল আলম সাজু

কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায় ১টি আবাসিক হোটেলে ১ গৃহবধূকে ধর্ষণের অভিযোগে হোটেল মালিককে গ্রেফতার করেছে পুলিশ।

২৯ মে শুক্রবার রাতে অভিযুক্ত মোঃ কবির মিয়াকে (৪৫) কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার সরকারপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।

মামলার সূত্রে জানা গিয়েছে, কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার ১ দম্পতি তাদের খালার বাড়ি সৈয়দপুর থেকে নিজ এলাকায় ফেরার উদ্দেশ্যে ২৮ মে বৃহস্পতিবার রাতে রমনা ফেরিঘাটে আসেন, তবে ঘাটে পৌঁছাতে বিলম্ব হওয়ায় নৌযান চলাচলের নির্ধারিত সময় পার হয়ে যায়, ফলে বিকল্প কোনো উপায় না পেয়ে তারা রাত্রী যাপনের জন্য রমনা ঘাট এলাকায় হোটেল কলি নামের ১টি আবাসিক হোটেলে ভাড়ায় উঠেন।

অভিযোগে বলা হয়, হোটেলে উঠার কিছুক্ষণ পর ওই নারী ও তার ৮ মাস বয়সি সন্তানকে কক্ষে রেখে খাবার আনার জন্য কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার থানাহাট বাজারে যায় স্বামী, কিছুক্ষণ পর খাবার নিয়ে ফিরে আসলে তার স্ত্রী কান্নাকাটি করে জানান, হোটেল মালিক মোঃ কবির মিয়া তাকে ধর্ষণ করেছে।

ভুক্তভোগীর স্বামী বিষয়টি হোটেল কর্তৃপক্ষকে জানালে তারা অভিযোগ এড়িয়ে যাওয়ার পাশাপাশি প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ করা হয়েছে।

২৯ মে শুক্রবার দুপুরে ভুক্তভোগীর স্বামী স্থানীয় ইউপি সদস্য মোঃ রুকনুজ্জামান স্বপনের সঙ্গে যোগাযোগ করেন, পরে স্থানীয় ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়, ১ পর্যায়ে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে পুলিশকে অবহিত করেন।

খবর পেয়ে ২৯ মে শুক্রবার সন্ধ্যায় কুড়িগ্রাম জেলার চিলমারী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী নারী, তার স্বামী ও শিশুসন্তানকে উদ্ধার করেন।

পরে নির্যাতিত নারীর স্বামী বাদী হয়ে চিলমারী মডেল থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন।

চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার বলেন, মামলার আইনি প্রক্রিয়া সম্পন্ন করে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে, পরে তাকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুড়িগ্রামে আবাসিক হোটেলে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, হোটের মালিক গ্রেফতার

আপডেট সময় : ১২:৪১:০৬ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬