রাজারহাটে দৈনিক মানবজমিনের পাঠকজমিন ফোরামের উদ্যােগে ১৫০ জনের মাঝে শীতবস্ত্র বিতরণ
- আপডেট সময় : ০৩:৫১:২৩ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩ ৩৫৭ বার পড়া হয়েছে

উত্তর জনপদের কুড়িগ্রাম জেলার রাজার উপজেলাধীন রাজারহাট চত্বরে আজ (২৯ জানুয়ারী) রবিবার সকাল ১১ টা ৩০ মিনিটে দৈনিক মানবজমিনের পাঠকজমিন ফোরাম রাজারহাট উপজেলা শাখার উদ্যােগে উপজেলার পত্রিকা বিক্রেতা হকার সহ অসহায় ও দুঃস্হ ১৫০ জনের মাঝে ১৫০ জনের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণী কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি- রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম।
দৈনিক মানবজমিন পত্রিকার রাজারহাট উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিকের সার্বিক পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন – রাজারহাট উপজেলার ওসি আব্দুল্লাহিল জামান,
ওসি (তদন্ত ) প্রাণকৃষ্ণ দেবনাথ, রাজারহাট সদর ইউপি চেয়ারম্যান মোঃ এনামুল হক, কুড়িগ্রাম জেলা পরিষদের সদস্য ও প্রেসক্লাব রাজারহাটের কোষাধ্যক্ষ সাংবাদিক মোঃ এনামুল হক।
পাঠকজমিন রাজারহাট শাখার আহবায়ক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সাজেদুর রহমান মন্ডল চাঁদের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্হিত ছিলেন- প্রেসক্লাবের সহসভাপতি এম.আজিজুল হক, যুগ্ম সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত,ক্রীড়া বিষয়ক সম্পাদক ইমতিয়াজুল ইসলাম লাভলু, ছাত্রলীগ নেতা সুমন কুমার রায়, প্রেসক্লাবের সদস্য রনজিৎ কুমার রায় ও সোহেল রানা বাংলাদেশ প্রেস ক্লাব রংপুর জেলা শাখার সদস্য হীমেল কুমার মিত্র সহ অনেকেই।
























