ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রবিউল ইসলাম নয়ন চট্টগ্রাম পতেঙ্গায় ৫ লক্ষ টাকার চোরাই কয়লা জব্দ সোনাগাজী পৌরসভার কোরবানি বর্জ্য ফেলার প্রতিবাদে মানববন্ধন কুমিল্লায় তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ৮০ বোতল বিদেশী মদ উদ্ধার বরুড়ায় ৬ বছরের নিষ্পাপ শিশুকে ধর্ষণ ঘৃণ্য অপরাধী এখনও পলাতক নওগাঁ পেশাদার মাদক ব্যবসায়ী আটক ডিবি পুলিশের অভিযানে মিঠাপুকুরে ইয়াবা সহ ২ মাদক ব‍্যবসায়ী আটক রংপুরে থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের উদ্যোগে বেগমগঞ্জে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

অপারেশন ডেভিল হান্টে দুর্ধর্ষ হাসিম সরদারসহ তিন আ’লীগ নেতা গ্রেফতার

মোঃ আরিফ হোসেন রনি, সাতক্ষীরা জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৩৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫ ২৬০ বার পড়া হয়েছে

অপারেশন ডেভিল হান্টে দুর্ধর্ষ হাসিম সরদারসহ তিন আ’লীগ নেতা গ্রেফতার

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

মোঃ আরিফ হোসেন রনি, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগরে পুলিশের বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট-এর আওতায় তিন আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) গভীর রাত থেকে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভোর পর্যন্ত উপজেলার সোনারমোড় মাছের আড়ৎ, মুন্সিগঞ্জ ও কৈখালী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে শ্যামনগর থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতদের মধ্যে অন্যতম হলেন গুমানতলী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দুর্ধর্ষ হাসিম সরদার। হত্যাসহ অন্তত ১৪টি মামলার আসামি হিসেবে চিহ্নিত এই ব্যক্তি দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। স্থানীয়দের ভাষ্যমতে, তিনি ছিলেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জগলুল হায়দারের প্রধান সহযোগী। নিজস্ব বাহিনী গড়ে তুলে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। ঘের দখল, ভাড়াটে সন্ত্রাসী সরবরাহসহ বিভিন্ন অপরাধে তার জড়িত থাকার অভিযোগ রয়েছে।

এছাড়া গ্রেপ্তার হওয়া অন্য দুইজন হলেন পশ্চিম কৈখালী আওয়ামী লীগ নেতা মোঃ রুহুল কুদ্দুস এবং মুন্সিগঞ্জ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহাবুদ্দীন গাজী। তাদের বিরুদ্ধেও একাধিক মামলার অভিযোগ রয়েছে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবীর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিশেষ অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং পরবর্তী আইনী প্রক্রিয়া অনুসরণ করে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এদিকে, স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, হাসিম সরদারের গ্রেপ্তারের ফলে এলাকায় কিছুটা স্বস্তি ফিরেছে। দীর্ঘদিন ধরে তিনি নিজের আধিপত্য বজায় রাখতে নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। সরকার পরিবর্তনের পরও তার কার্যক্রম থেমে থাকেনি। বরং নিজস্ব বাহিনী নিয়ে তিনি আরও সক্রিয় হয়ে ওঠেন।

এই বিশেষ অভিযানে নেতৃত্ব দেন শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবীর। সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মোঃ আমিনুর রহমানের তত্ত্বাবধানে অভিযান পরিচালিত হয়। পুলিশ জানিয়েছে, অপারেশন ডেভিল হান্টের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনা অব্যাহত থাকবে, যাতে এলাকায় শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা যায়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অপারেশন ডেভিল হান্টে দুর্ধর্ষ হাসিম সরদারসহ তিন আ’লীগ নেতা গ্রেফতার

আপডেট সময় : ০৮:৩৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫