ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে অবৈধ চাঁদাবাজির প্রতিবাদে সিএনজি চালকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ পুলিশের ছায়াতেই কর্ণফুলীতে জুয়ার সাম্রাজ্য মেলার আড়ালে ভয়ংকর বাস্তবতা উন্মোচন নারায়ণগঞ্জ জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক শামীমের দুর্নীতি ও সম্পদের তদন্তের দাবি রূপগঞ্জে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি সহ সাংবাদিকদের ১৪ দফা দাবি মানতে হবে সিলেট কানাইঘাটে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন ফুলবাড়ীতে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত ছাগলনাইয়াতে বন্দুক সহ আওয়ামী লীগ নেতা আটক যশোরে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ঢাকা-ফেনী রুটে ১ মাসে ২ দফায় ভাড়া বৃদ্ধি

নরসিংদীতে সাইজিং মিল শ্রমিকের মরদেহ উদ্ধার

মো.এমরুল ইসলাম নরসিংদী জেলা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৫:০৪:২৫ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫ ১৩৯ বার পড়া হয়েছে

নরসিংদীতে সাইজিং মিল শ্রমিকের মরদেহ উদ্ধার

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

মো.এমরুল ইসলাম নরসিংদী জেলা প্রতিনিধিঃ
নরসিংদীতে এরশাদ মিয়া নামের এক সাইজিং মিল শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১২ ফেব্রুয়ারী) দুপুরে পৌর শহরের কামারগাঁও এলাকার সড়কের পাশের একটি ধান ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত এরশাদ মিয়া (২৫) সদর উপজেলার শান্তি ভাওলা এলাকার আব্দুল খালেকের ছেলে এবং স্থানীয় চিশতিয়া সাইজিং মিলের শ্রমিক।

এলাকাবাসী ও নিহতের পরিবারের সদস্যরা জানান, এরশাদ মিয়া শহরের চৌয়ালাস্থ চিশতিয়া সাইজিং মিলের শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। গতকাল মঙ্গলবার বাড়ি থেকে কাজে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে আর বাড়ি ফেরেননি। সকালে কামারগাঁও এলাকায় সড়কের পাশে তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে থানায় খবর দেয়া হয়।

নরসিংদী সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সামিউল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃতদেহের বেশ কয়েকটি স্থানে রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে। পরিবারের সদস্যরা থানায় এসেছেন, আলোচনা করে বিস্তারিত তথ্য জানা যাবে। সেই সাথে হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নরসিংদীতে সাইজিং মিল শ্রমিকের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৫:০৪:২৫ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫