ঢাকা ১০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চন্দ্রগঞ্জ নিউমার্কেটে তরমুজ ব্যবসায়ী ও মোবাইল দোকানদারদের মধ্যে সংঘর্ষে মানববন্ধন শেরপুরে জমি রেজিস্ট্রিতে চরম ভোগান্তি। মুগদা বিশ্বরোড় সিঙ্গার গলিতে ভাঙ্গা সড়ক, চরম দুর্ভোগে এলাকাবাসী ফেনীতে জ্বালানি তেলের সংকট ভোগান্তিতে সাধারণ মানুষ রাজধানীতে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম, নিহত ১ রংপুর সাংস্কৃতিক ঐক্য পরিষদের উদ্যোগে রসিক প্রশাসককে গণসংবর্ধনা বেগমগঞ্জে বর্ণিল আয়োজনে বর্ষবরণ উৎসব উদযাপন যাত্রাবাড়ী থানা পুলিশের অভিযানে গ্রেফতার ১৬ গাইবান্ধায় পহেলা বৈশাখে নদীপাড়ে বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরলো শিক্ষার্থী সেনবাগে সাড়ে ৫ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, জরিমানা ৫০ হাজার টাকা

মনোহরদীতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত

মো.এমরুল ইসলাম নরসিংদী জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:২২:৩৯ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫ ২২৮ বার পড়া হয়েছে

মনোহরদীতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

মো.এমরুল ইসলাম নরসিংদী জেলা প্রতিনিধি

সোমবার(১০ ফেব্রুয়ারি) উপজেলার খিদিরপুর ইউনিয়নের অন্তর্গত খিদিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে খিদিরপুর ইউনিয়নের ২২ টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা দিনভর ক্রীড়া,সাংস্কৃতিক,বিষয় ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

মনোহরদী উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো.মাসুদুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার হাসান মোহাম্মদ জোনায়েদ।

উত্তর মনতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মাহমুদা আক্তার সাথী এর সঞ্চালনায় স্বাগতিক বক্তব্য রাখেন,খিদিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আনোয়ার হোসেন ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খিদিরপুর বহুমূখী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মো.খলিলুর রহমান আকন্দ,এল.কে ইউনিয়ন প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মো.আবুল কালাম,ডোমনমারা মাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষিকা রুমা আক্তার প্রমূখ।

এ সময় অন্যান্য বিদ্যালয়ের প্রধানগণ,সহকারী শিক্ষকবৃন্দ,অভিভাবকবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সবশেষে অতিথিবৃন্দ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মনোহরদীতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:২২:৩৯ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫