সংবাদ শিরোনাম :
সাতক্ষীরার খানপুর এতিমখানায় কুরআনের হাফেজ ছাত্রদের মাঝে কম্বল বিতরণ
জেলা প্রতিনিধি,সাতক্ষীরা:
- আপডেট সময় : ০২:৫৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫ ১৩৫ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি,সাতক্ষীরা: সাতক্ষীরা সদর উপজেলাধীন ৫ নং শিবপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড খানপুর পীরজাদা আবুল হাসান (রহ.) হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা কুরআনের হাফেজ ছাত্রদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
২৭(জানুয়ারী) সোমবার সকাল ৮টায় কুরআনের হাফেজ ছাত্রদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়।
শিনপুর ইউনিয়ন যুব বিভাগের সহ-সভাপতি ডাক্তার মোস্তাকিম বিল্লাহ এর পরিচালনায় ইউনিয়ন আমীর মাওলানা শেখ মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানের কার্যক্রম পরিচালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল, সাতক্ষীরার সিইও মাহবুবুর রহমান সেলিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি আবুল কাশেম বিশিষ্ট সমাজসেবক শাহাদাত হোসাইন,ফারুক হোসেন, নাজমুল হুদা, মাওলানা ইকবাল ও ডাক্তার নুরুজ্জামান।





















