ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলাপুর টিটি পাড়া আন্ডারপাসে ছিনতাইকারীদের দৌরাত্ম্য চাপাতির ভয় দেখিয়ে পথচারীর কাছ থেকে লক্ষ টাকা ছিনতাই সুনামগঞ্জে বিয়ের ১১ দিনের মাথায় নববধূ নিখোঁজ চাটখিলে বাড়ির চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, কয়েক বছর ধরে দুর্ভোগে একটি পরিবার খাল খনন কর্মসূচি উদ্বোধনে আগামীকাল দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেড় বছরের সন্তানকে হত্যা করে মায়ের আত্মহত্যা রাজাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে প্রাইভেট কার, দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু সিলেট নগরী থেকে ইয়াবা সহ আটক-১ রূপগঞ্জে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিক নিহত দগ্ধ ২ জনের অবস্থা আশঙ্কাজনক পানি নিষ্কাশনের কালভার্টের মুখ বন্ধ করে জায়গা ভরাট ভোগান্তিতে কৃষকরা ফটিকছড়িতে ভিডিও ফাঁসের হুমকি দিয়ে নারীকে ব্ল্যাকমেইলে গ্রেফতার-৬

শহীদ তিতুমীরের বাঁশের কেল্লার যোগ্য উত্তরসূরী আমাদের ছাত্রসমাজঃ নুরুল ইসলাম আনছার প্রাঃ

মো: আকাশ হোসেন কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:০২:৪৬ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪ ২২২ বার পড়া হয়েছে

শহীদ তিতুমীরের বাঁশের কেল্লার যোগ্য উত্তরসূরী আমাদের ছাত্রসমাজঃ নুরুল ইসলাম আনছার প্রাঃ

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ফ্যাসিবাদী হাসিনা সরকারের পতনের গৌরবময় ইতিহাস বর্ণনা করতে গিয়ে বাংলাদেশের বর্তমান ছাত্র সমাজ শহীদ তিতুমীরের বাঁশের কেল্লার যোগ্য উত্তরসূরী বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া জেলা বিএনপির অন্যতম সদস্য ও কুমারখালী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব নুরুল ইসলাম আনছার প্রামাণিক।

বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে জেলার  কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি।

এসময় নুরুল ইসলাম আনছার বলেন,যারা এদেশে দীর্ঘ সময় হত্যা,গুম,খুন ও লুটপাট করেছে আজ তাদের ক্ষমতা দম্ভ ধুলায় মিশে গেছে,ভেসে গেছে স্বৈরাচার হাসিনার দোসররা। মানুষ হত্যা করে কিংবা জনগণের ক্ষতি করে কখনো রাজনীতি করা যায় না তার বাস্তব প্রমাণ এই ফ্যাসিবাদী হাসিনা সরকার।

তাই এসব থেকে শিক্ষা নিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার আত্মপ্রত্যয় নিয়ে জিয়ার সৈনিকদের কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গঠনে নিঃস্বার্থভাবে আত্মনিয়োগ করার কথা জানান তিনি। এছাড়াও বেশি-বিদেশি চক্রান্ত এখনো অব্যাহত আছে বলে দলীয় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান নুরুল ইসলাম আনসার প্রামানিক।

জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ লতিফ সর্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক কে,এম আলম টমে ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাড.জাকারিয়া আনছার মিলন।

শান্তি সমাবেশ ও দোয়া মাহফিলে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডাঃ আব্দুল হান্নান,বিএনপি নেতা আব্দুল করিম,

সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান,ইউনিয়ন যুবদলের আহবায়ক আসলাম উদ্দিন,সদস্য সচিব ওহিদুর রহমান,কুমারখালী উপজেলা সংগ্রামী দলের আহবায়ক মামুন আলীসহ উপজেলা,পৌর,ইউনিয়ন বিএনপি ও  অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শহীদ তিতুমীরের বাঁশের কেল্লার যোগ্য উত্তরসূরী আমাদের ছাত্রসমাজঃ নুরুল ইসলাম আনছার প্রাঃ

আপডেট সময় : ১০:০২:৪৬ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪