ঢাকা ০৮:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র পায়নি ২৯ পরীক্ষার্থী প্রতিবাদে মহাসড়ক অবরোধ রূপগঞ্জে জমি বিরোধে বিধবার দোকানে ভাঙচুর, ৭টিতে তালা দেওয়ার অভিযোগ অনলাইন জুয়ায় টাকা হারিয়ে যুবকের আত্মহত্যা নোয়াখালী-লক্ষ্মীপুরে তেলের সংকট ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না জ্বালানি পরশুরামে স্কুল শিক্ষার্থী বৈদ্যুতিক শর্ট সার্কিটে মৃত্যু নওগাঁয় খাবারের প্রলোভনে শিশুকে ধর্ষণ রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আহত ৪, লুট ১২ লক্ষাধিক টাকার মালামাল জ্বালানি তেলের দাম বাড়লেও বাড়েনি গণপরিবহনের ভাড়া সুনামগঞ্জের বিদ্যুতের মেরামত করতে গিয়ে কৃষকের মৃত্যু নেত্রকোনায় স্ত্রীর হাত-পায়ের রগ কেটে দেয়ার অভিযোগে স্বামী আটক

বাবুরহাটে আগুন!! এবার কপাল পুড়েছে অর্ধশতাধিক ব্যবসায়ীর

সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৫০:০৪ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪ ২৫৬ বার পড়া হয়েছে

বাবুরহাটে আগুন!! এবার কপাল পুড়েছে অর্ধশতাধিক ব্যবসায়ীর

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী জেলা প্রতিনিধি

প্রাচ্যের ম্যানচেস্টার খ্যাত দেশের বৃহৎ পাইকারি কাপড়ের বাজার নরসিংদীর বাবুরহাটে (শেখেরচর) ভয়াবহ আগুনে পুড়েছে প্রায় অর্ধশতাধিক দোকান।
শনিবার (১৬ মার্চ) রাত ১টয় সদর উপজেলার বাবুরহাট (শেখেরচর) বাজারের জিয়া উদ্দিন মার্কেটে এ অগ্নিকাণ্ড সংঘটিত হয়। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের যৌথ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের ইনচার্জ নাঈম ইবনে হাসান জানান, আগুন লাগার সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি। পরে একে একে আমাদের সাথে আরও ইউনিট যুক্ত হয়ে মোট ৮টি ইউনিট ফায়ার ফাইটিংয়ে অংশ নেয়। প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। দীর্ঘ আড়াই ঘন্টা পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এশিয়ান লুঙ্গির মালিক রূপচাঁন মিয়া প্রতিনিধিকে জানান মসজিদ থেকে তারাবি নামাজ পড়ে বাসায় যাই। রাত ১১টার দিকে আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুত ছুটে গিয়ে দেখি আগুনের লেলিহান শিখা দাউদাউ করে জ্বলছিল। ফায়ার সার্ভিস আসার আগেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। পরে আড়াই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে প্রায় অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই হয়েছে। তিনি আরও জানান প্রতিটি দোকানে থ্রী পিস ও লেপ তোষকের কাপড় ছিলো। আনুমানিক অর্ধশত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা যাচ্ছে।
এদিকে আগুনের খবর শুনে নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলম ও পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএম) দূরঘটনাস্থলে ছুটে যান। এসময় তারা খুব কাছ থেকে ঘটনা পর্যবেক্ষণ করেন।
এর আগে গত বছরের ২৯ অক্টোবর রাত ১১টার দিকে বাবুরহাট (শেখেরচর) বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে প্রায় শতাধিক দোকান পুড়ে ছাই হয়েছিল। এসময় ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নেভাতে কাজ করে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাবুরহাটে আগুন!! এবার কপাল পুড়েছে অর্ধশতাধিক ব্যবসায়ীর

আপডেট সময় : ০২:৫০:০৪ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪