গাজীপুরের পূবাইলে একরাতে ৬টি দোকানে চুরি
- আপডেট সময় : ০২:১৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪ ৩২৫ বার পড়া হয়েছে

সুরুজ্জামান রাসেল গাজীপুর জেলা প্রতিনিধি:
গাজীপুর মহানগরীর পূবাইলের অবস্থিত মিরের বাজারে একরাতে দুইটি ব্যাটারির দোকানসহ ছয়টি দোকানে তালা ভেঙ্গে ও টিন কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
১৪ মার্চ বৃহস্পতিবার আনুমান রাত ১২টা ৩০মিনিটে পূবাইল থানাধীন মীরের বাজারে এ চুরির ঘটনা ঘটে।
এ সময় চোরেরা দোকানে থাকা নগদ টাকা, ব্যাটারি, আইপিএস, তার, কাপড়ের দোকান থেকে থ্রি-পিস মোবাইলের মিনিট কার্ডসহ মুল্যবান মালামাল হাতিয়ে নেয়। পূবাইল থানা পুলিশ ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ক্ষতিগ্রস্ত দোকান ও মালিকরা হলো, ভূইয়া ট্রেডার্স এর স্বত্বাধিকারী মো. হোসেন ভূইয়া, পিতা এস এম ভূইয়া, মদিনা ব্যাটারি এন্ড টায়ার সোপ স্বত্বাধিকারী মো. শওকত হোসেন, এন আর এল এলুমিনিয়াম স্বত্বাধিকারী মো. রাসেল গাজী। অন্যান্য দোকানে স্বত্বাধিকারী যথাক্রমে মোক্তার হোসেন, নাইম, ও সম্রাট।
পূবাইল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান বলেন, এ ঘটনায় এখনও কোন লিখিত অভিযোগ আমরা পাইনি। তার পরেও ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করতে অভিযান অব্যাহত রয়েছে।























