ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরুড়ায় ৬ বছরের নিষ্পাপ শিশুকে ধর্ষণ ঘৃণ্য অপরাধী এখনও পলাতক নওগাঁ পেশাদার মাদক ব্যবসায়ী আটক ডিবি পুলিশের অভিযানে মিঠাপুকুরে ইয়াবা সহ ২ মাদক ব‍্যবসায়ী আটক রংপুরে থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের উদ্যোগে বেগমগঞ্জে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত আমজাদ হাট যুবলীগ নেতা হত্যা মামলায় আরো দুই আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার পরশুরামের নব-নিযুক্ত ইউএনও সঙ্গে প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ফেনীতে হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার ৪ যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ বেনাপোলে এনসিপি মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়ি বহরে হামলা সব দলকে কর্মকাণ্ড চালানোর সুযোগ দিতে চাই, মির্জা ফখরুল

রক্তের বন্ধন ঝাউগড়া শাখার এক হাজার তম ব্যাগ রক্তদান উদযাপন

মো: আনোয়ার হোসেন মেলান্দহ উপজেলা প্রতিনিধনি
  • আপডেট সময় : ১২:৩৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪ ৩৩৪ বার পড়া হয়েছে

রক্তের বন্ধন ঝাউগড়া শাখার এক হাজার তম ব্যাগ রক্তদান উদযাপন

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

মো: আনোয়ার হোসেন মেলান্দহ উপজেলা প্রতিনিধি

রক্তের বন্ধন ঝাউগড়া শাখার এক হাজার তম ব্যাগ স্বেচ্ছায় রক্তদান সম্পন্ন হয়েছে। বুধবার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের জন্মদিন উপলক্ষ্যে রক্তদানের মাধ্যমে এই মাইলফলক অর্জিত হয়।
রক্তের বন্ধন জামালপুরের সাধারণ সম্পাদক শাহরিয়া আলম আসাদ জানান, স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম গতিশীল করতে দুই বছর আগে রক্তের বন্ধন ঝাউগড়া শাখা গঠন করা হয়। এই সময়ের মধ্যে ঝাউগড়া শাখার সদস্যরা নিজ এলাকায় স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমে বেশ সফলতার স্বাক্ষর রেখেছেন। তারই ধারাবাহিকতায় এই শাখা সংগঠনটির এক হাজার তম ব্যাগ রক্তদান উদযাপিত হয়। বুধবার রক্তের বন্ধন ঝাউগড়া শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন তার জন্মদিনটি সপ্তম বারের মত রক্তদান করে পালন করায় এক হাজার তম ব্যাগ রক্তদানের মাইলফলক অর্জন করে সংগঠনটি। তাদের এই বিশেষ অবদানের জন্য সংগঠনের সকল সদস্যদের জানাই আন্তরিক অভিনন্দন। তিনি আরও বলেন, ২০১১ সালে রক্তের বন্ধনের যাত্রা শুরু হয়। বর্তমানে সংগঠনটির ৪টি শাখা সংগঠন রয়েছে। দীর্ঘ এই পথচলায় রক্তের বন্ধনের মাধ্যমে ১৩ হাজার ব্যাগ স্বেচ্ছায় রক্তদান করা হয়েছে। সাধারণ সম্পাদক আসাদ অসহায়-মুমূর্ষু রোগীদের জন্য রক্তদান সেবা অব্যাহত রাখতে রক্তের বন্ধনের সকল কার্যক্রমে সরকারি-বেসরকারি ও ব্যাক্তি উদ্যোগে সার্বিক সহায়তা প্রদানের জন্য সকলের প্রতি আহবান জানান।
জামালপুর শহরের মিয়াপাড়াস্থ নিউ আমেনা হাসপাতালে আনোয়ার হোসেনের সপ্তম রক্তদান ও রক্তের বন্ধন ঝাউগড়া শাখার এক হাজার তম ব্যাগ রক্তদান উদযাপিত হয়। এ সময় রক্তের বন্ধনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা সাখাওয়াত হোসেন শ্যামল অনলাইনে যুক্ত ছিলেন। এছাড়াও রক্তের বন্ধনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সহ সভাপতি হামিদুল হক সীমান্ত, মোহাম্মদ আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহরিয়া আলম আসাদ, কার্যনির্বাহী সদস্য আসমাউল আসিফ, রক্তের বন্ধন ঝাউগড়া শাখার সভাপতি সুলায়মান কবির সেলিম, সহ সভাপতি মো: আকাশ, মো: নবীন, যুগ্ম সাধারণ সম্পাদক মো: জাকারিয়া হোসেন, মোবারক হোসেন, কোষাধ্যক্ষ আহম্মেদ ইমন, সদস্য শামিম হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রক্তের বন্ধন ঝাউগড়া শাখার এক হাজার তম ব্যাগ রক্তদান উদযাপন

আপডেট সময় : ১২:৩৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪