রেষ্টুরেন্টে অভিযান আপত্তিকর অবস্থায় ১৮ জন তরুণ-তরুণী আটক
- আপডেট সময় : ১০:২৭:০৬ অপরাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪ ২০৬ বার পড়া হয়েছে

হাসান আহমেদ প্রান্ত নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জ আড়াইহাজারে ‘দারুচিনি ভুতের আড্ডা’ নামের একটি রেষ্টুরেন্টে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আপত্তিকর ভাবে অবস্থান করার অভিযোগে ১৮ জন তরুণ-তরুণীকে আটক করা হয়।
রবিবার (৩ মার্চ) আড়াইহাজার পৌর বাজারের ওই রেষ্টুরেন্টে অভিযান পরচিালনা করা হয়। এসময় ১৮ জন তরুণ-তরুণীসহ রেষ্টুরেন্টের ৪জন ষ্টাফকে আটক করেছে উপজেলা প্রশাসন।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহাম্মেদ জানান, দীর্ঘ দিন ধরে পৌর বাজারের খুরশিদ আলম সুপার মার্কেটের এ রেষ্টুরেন্টটিতে স্কুল কলেজ পড়ুয়া বখাটে ছাত্র ছাত্রীরা স্কুল কলেজ ফাঁকি দিয়ে এসে আপত্তিকর অবস্থায় আড্ডায় লিপ্ত হয়। ছাত্র-ছাত্রী ছাড়াও এলাকার বখাটে ছেলে মেয়েরা প্রতি নিয়ত এ রেষ্টুরেন্টে বিশেষ ব্যবস্থা থাকায় আড্ডা ও অসামাজিক কাজে লিপ্ত হয়। সম্প্রতি গোপন সংবাদের ভিত্তিতে এমন একটি অভিযানের সিদ্ধান্ত নেয়া হয়। এরই এক পর্যায়ে আজ এ অভিযানে ৯ জোড়া কপোত—কপোতিকে সহ রেষ্টুরেন্টের ৪জন ষ্টাফকে আটক করে উপজেলা প্রশাসনের জিম্মায় নেয়া হয়েছে। এ ব্যাপারে পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।


























