ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুগদা বিশ্বরোড় সিঙ্গার গলিতে ভাঙ্গা সড়ক, চরম দুর্ভোগে এলাকাবাসী ফেনীতে জ্বালানি তেলের সংকট ভোগান্তিতে সাধারণ মানুষ রাজধানীতে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম, নিহত ১ রংপুর সাংস্কৃতিক ঐক্য পরিষদের উদ্যোগে রসিক প্রশাসককে গণসংবর্ধনা বেগমগঞ্জে বর্ণিল আয়োজনে বর্ষবরণ উৎসব উদযাপন যাত্রাবাড়ী থানা পুলিশের অভিযানে গ্রেফতার ১৬ গাইবান্ধায় পহেলা বৈশাখে নদীপাড়ে বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরলো শিক্ষার্থী সেনবাগে সাড়ে ৫ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, জরিমানা ৫০ হাজার টাকা ফুলবাড়ীতে শোভাযাত্রা, পান্তা উৎসব ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে বর্ষবরণ রূপগঞ্জে দুঃসাহসিক ডাকাতি পরিবারকে বেঁধে স্বর্ণ ও নগদ অর্থ লুট, এলাকায় আতঙ্ক

মাদকমুক্ত ইন্দুরকানী গড়তে আমাদের করণীয় শীর্ষক’ আলোচনা সভা

এস এম-নুর পিরোজপুর জেলা প্রতিনিধি:-
  • আপডেট সময় : ০৭:৪৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪ ২০৩ বার পড়া হয়েছে

মাদকমুক্ত ইন্দুরকানী গড়তে আমাদের করণীয় শীর্ষক’ আলোচনা সভা

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

এস এম-নুর পিরোজপুর জেলা প্রতিনিধি:-
আমাদের সবাইকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। দেশ মাদকমুক্ত না হলে কখনোই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব নয়। দেশের কিশোর ও যুবসমাজ মাদকের দিকে ঝুঁকে পড়লে সমাজে চুরি, ছিনতাই, চাঁদাবাজি, ইভটিজিং সহ নানা অপরাধমূলক কর্মকান্ড বৃদ্ধি পাবে। তাই আমাদের সন্তানরা কোথায় কি করে, কার সাথে মিশে, কোথায় যায় এ বিষয়ে অভিভাবকদের সবসময় খেয়াল রাখতে হবে। সন্তানরা বিপথগামী হয়ে পড়লে পরিবারে অনেক অশান্তির সৃষ্টি হয়। তাই মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সচেতন মহলকে বেশি এগিয়ে আসতে হবে।

শুক্রবার বেলা ১১ টায় উপজেলার ঘোষেরহাট বাজারে অবাক ও ঘোষেরহাট টাইগার্স ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত ‘মাদকমুক্ত ইন্দুরকানী গড়তে আমাদের করণীয় শীর্ষক’ আলোচনা সভায় পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী তার প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি আরো বলেন, কিছু রাষ্ট্র আমাদের দেশে মাদক ঢুকিয়ে দিচ্ছে। জাতিকে মেধাশূণ্য করা সহ দেশে যাতে অপরাধ মুলক কর্মকান্ড বেড়ে যায় সেজন্য পরিকল্পিতভাবে এগুলো করা হচ্ছে। তাই বর্তমান আ.লীগ সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। এজন্য মাদকের বিরুদ্ধে প্রশাসন তৎপর। মাদক নির্মূলে প্রশাসনকে আমাদেরকে সহযোগিতা করতে হবে।
ঘোষেরহাট টাইগার্স ক্লাবের সভাপতি ইকরামুল সিকদারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইন্দুরকানী থানার ওসি (তদন্ত) বিকাশ সরকার, অধিকার বাস্তবায়ন কমিটির (অবাক) চেয়ারম্যান মেহেদী হাসান, সমাজ সেবক মাকিদুল ইসলাম সিকদার ও আব্দুল কুদ্দুস।

এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক লাভলু, ইন্দুরকানি রিপোর্টার্স ইউনিটির সভাপতি জে আই লাভলু, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বাবু, ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা জাহিদ হোসেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মাদকমুক্ত ইন্দুরকানী গড়তে আমাদের করণীয় শীর্ষক’ আলোচনা সভা

আপডেট সময় : ০৭:৪৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪