ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র পায়নি ২৯ পরীক্ষার্থী প্রতিবাদে মহাসড়ক অবরোধ রূপগঞ্জে জমি বিরোধে বিধবার দোকানে ভাঙচুর, ৭টিতে তালা দেওয়ার অভিযোগ অনলাইন জুয়ায় টাকা হারিয়ে যুবকের আত্মহত্যা নোয়াখালী-লক্ষ্মীপুরে তেলের সংকট ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না জ্বালানি পরশুরামে স্কুল শিক্ষার্থী বৈদ্যুতিক শর্ট সার্কিটে মৃত্যু নওগাঁয় খাবারের প্রলোভনে শিশুকে ধর্ষণ রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আহত ৪, লুট ১২ লক্ষাধিক টাকার মালামাল জ্বালানি তেলের দাম বাড়লেও বাড়েনি গণপরিবহনের ভাড়া সুনামগঞ্জের বিদ্যুতের মেরামত করতে গিয়ে কৃষকের মৃত্যু নেত্রকোনায় স্ত্রীর হাত-পায়ের রগ কেটে দেয়ার অভিযোগে স্বামী আটক

সন্তান বিক্রি করে দেয়া সেই মা পেলেন  সরকারি ঘর

হীমেল কুমার মিত্র, স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময় : ০৭:২৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩ ২৪৩ বার পড়া হয়েছে

সন্তান বিক্রি করে দেয়া সেই মা পেলেন  সরকারি ঘর

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

হীমেল কুমার মিত্র, স্টাফ রিপোর্টারঃ

ঠাকুরগাঁওয়ে ঋণের টাকা পরিশোধের জন্য নবজাতক সন্তান বিক্রি করে দেয়া মা শিল্পী বেগম সরকারি ঘর পেলেন।

(২৭ অক্টোবর ) শুক্রবার সকালে সদর উপজেলার সালান্দর ইউনিয়নের বাতেন মোড় এলাকায় শিল্পীর হাতে আশ্রয়ণ প্রকল্পের ঘরের চাবি তুলে দেন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেলায়েত হোসেন। সেই সঙ্গে শিশুটিকে তার মায়ের কোলে ফিরিয়ে দিতে সকল প্রকার ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।

সন্তানদের রেখে স্বামী চলে যাওয়ায় অভাবে পড়েন শিল্পী বেগম। বাড়িভাড়া, ঋণের টাকা পরিশোধ করতেই বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাতে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নবজাতক সন্তানটিকে বিক্রি করেন তিনি। শিল্পী জেলা শহরের গোয়ালপাড়া এলাকার রায়হানের স্ত্রী। বিক্রি করা নবজাতক তার চতুর্থ সন্তান।

জানা গেছে, প্রায় একযুগ আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর শিল্পীর সংসারে দুই ছেলে ও একটি মেয়ে সন্তান জন্ম হয়। তবে চতুর্থ সন্তান পেটে আসার পরেই হঠাৎ তার স্বামী বাড়ি ছেড়ে চলে যান স্থানীয় তৃতীয় লিঙ্গের মানুষের সঙ্গে।। এরপর থেকেই অভাবের সংসার নিয়ে বিপাকে পড়েন শিল্পী। সন্তান গর্ভে থাকার সময় থেকে বাড়ি ভাড়া ও পাশের দোকান মিলে কয়েক হাজার টাকা ঋণ হয়।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন জানান, নবজাতক শিশু ক্রয় বিক্রয়ের কোনো সুযোগ নেই। এটা অপরাধ। শিশুটিকে তার মায়ের কোলে ফিরিয়ে দিতে ব্যবস্থা নেয়া হচ্ছে। সেই অসহায় মাকে আশ্রয়ণের একটি ঘরের ব্যবস্থা করে দেয়া হয়েছে। উপজেলা প্রশাসন মা শিল্পীর পাশে থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সন্তান বিক্রি করে দেয়া সেই মা পেলেন  সরকারি ঘর

আপডেট সময় : ০৭:২৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩