ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র পায়নি ২৯ পরীক্ষার্থী প্রতিবাদে মহাসড়ক অবরোধ রূপগঞ্জে জমি বিরোধে বিধবার দোকানে ভাঙচুর, ৭টিতে তালা দেওয়ার অভিযোগ অনলাইন জুয়ায় টাকা হারিয়ে যুবকের আত্মহত্যা নোয়াখালী-লক্ষ্মীপুরে তেলের সংকট ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না জ্বালানি পরশুরামে স্কুল শিক্ষার্থী বৈদ্যুতিক শর্ট সার্কিটে মৃত্যু নওগাঁয় খাবারের প্রলোভনে শিশুকে ধর্ষণ রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আহত ৪, লুট ১২ লক্ষাধিক টাকার মালামাল জ্বালানি তেলের দাম বাড়লেও বাড়েনি গণপরিবহনের ভাড়া সুনামগঞ্জের বিদ্যুতের মেরামত করতে গিয়ে কৃষকের মৃত্যু নেত্রকোনায় স্ত্রীর হাত-পায়ের রগ কেটে দেয়ার অভিযোগে স্বামী আটক

রমজান উপলক্ষে দ্রব্যমূল্য বাড়ানোর চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

হীমেল কুমার মিত্র, স্টাফ রিপোর্টারঃ 
  • আপডেট সময় : ০৮:০৪:৩২ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩ ৩১৫ বার পড়া হয়েছে

রমজান উপলক্ষে দ্রব্যমূল্য বাড়ানোর চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news
হীমেল কুমার মিত্র, স্টাফ রিপোর্টারঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বাড়ানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেই সঙ্গে বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাঠে থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্সি এমপি।
আজ (২২ জানুয়ারি) রবিবার  দুপুর সাড়ে ১২টায় রংপুরে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
বাণিজ্যমন্ত্রী জানেন, রমজানে ২ বার টিসিবির পণ্য দেওয়া হবে, যাতে মানুষের কোনো সমস্যা না হয়। এসময় টিসিবির কার্ড কিংবা পণ্য বিতরণে কোনো অনিয়ম হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নে
বাণিজ্যমন্ত্রীমন্ত্রী বলেন, গ্যাস ও বিদ্যুৎ এর দাম বাড়ায় দ্রব্যমূল্য স্বাভাবিকভাবেই কিছুটা বাড়বে। দীর্ঘদিন ভুর্তুকি দিয়ে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। তারপরও সব বিষয় মাথায় রেখে আলোচনা চলছে। সমাধান আসবে। তবে বিশ্বের বর্তমান অবস্থা অনুযায়ী আমরা ভালো আছি।
এর আগে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর উদ্যোগে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন করেন তিনি। পরে উদ্বোধনী আলোচনায় চেম্বার প্রেসিডেন্ট মোস্তফা সোহরাব চৌধুরী টিটুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি ক্রাইম আবু মারুফ, জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মাজেদ আলী বাবুল, মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আবুল কাশেম, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, রংপুর চেম্বারের পরিচালক জাভেদ হাসান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রমজান উপলক্ষে দ্রব্যমূল্য বাড়ানোর চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

আপডেট সময় : ০৮:০৪:৩২ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩