ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকবে না, স্বরাষ্ট্রমন্ত্রী নোয়াখালীতে শেখ হাসিনা কে গালির প্রতিক্রিয়ায় এনসিপি নেতাকে জনতার গণধোলাই ঠাকুরগাঁওয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী নিখোঁজ বেগমগঞ্জে যুবককে পিটিয়ে হত্যার প্রতিবাদে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ দুধিয়াবাড়ি এলাকায় রেললাইনের পাশে যুবকের মাথাকাটা মরদেহ, পকেটে মিললো চিরকুট দিনাজপুরের ফুলবাড়ীতে গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে পিতা ও পুত্র আহত নেত্রকোণায় জেলা ছাত্রদলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন খিলগাঁওয়ে দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন প্রধানমন্ত্রী ভোলায় গৃহবধূকে ধর্ষণ করতে গিয়ে বিশেষ অঙ্গ হারাতে বসেছেন যুবক মুক্তিযোদ্ধাদের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

৪র্থ পর্যায়ে রাজারহাট উপজেলা মডেল মসজিদের শুভ উদ্বোধন

হীমেল কুমার মিত্র স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৮:৪৫:২০ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩ ২৭৮ বার পড়া হয়েছে

৪র্থ পর্যায়ে রাজারহাট উপজেলা মডেল মসজিদের শুভ উদ্বোধন

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

৪র্থ পর্যায়ে সারাদেশে ৫০টি মডেল মসজিদ ও ইসলামকি সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা মডেল মসজিদের শুভ উদ্বোধন করেছেন বঙ্গবন্ধু কন‍্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করেন ।

এর আগে বঙ্গবন্ধু কন‍্যা ভার্চুয়ালি ভাষণ দেন। ভাষণে ইসলামের কল্যাণে আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন বঙ্গবন্ধু কন‍্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ৫৬৪টি মডেল মসজিদ নির্মাণের পরিকল্পনা নিয়েছেন।

এরই ধারাবাহিকতায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলা পরিষদ চত্বর এলাকায় নির্মিত দৃষ্টি নন্দন মডেল মসজিদে ভার্চুয়ালি উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ, উপজেলা নিবার্হী কর্মকর্তা নুরে তাসনিম।
রংপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, রংপুর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক, রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, বতর্মানে রাজারহাট উপজেলা পরিষদ এর চেয়ারম্যান জাহিদ সোহরাওয়ার্দী বাপ্পী।

রাজারহাট উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান আশিকুর রহমান মন্ডল সাবু।

বাংলাদেশ আওয়ামী লীগের রাজারহাট উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব আবুনুর মোহাম্মদ আখতারুজ্জামান ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ।

চাকিরপশার ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম, সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ এর অধ্যক্ষ সাজেদুল ইসলাম চাঁন,বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব রাজারহাট উপজেলা শাখার সভাপতি আশিকুর রহমান লিমন ,রাজারহাট প্রেসক্লাব সভাপতি সরকার অরুণ যদু ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও মুসল্লীবৃন্দগণ ।

প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ৩ তলাবিশিষ্ট মসজিদের নামাজের ব্যবস্থা ছাড়াও থাকবে বিভিন্ন সুযোগ-সুবিধা। এর মধ্যে নারী ও পুরুষের জন্য পৃথক ওজুখানা ও নামাজ আদায়ের সুবিধা শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থাসহ অজু ও নামাজের জন্য আলাদা জায়গা রয়েছে। এছাড়াও হজ গমনেচ্ছুদের জন্য রেজিস্ট্রেশন ও প্রশিক্ষণের ব্যবস্থা, ইমাম ও মোয়াজ্জিন প্রশিক্ষণ কেন্দ্র, গবেষণা কেন্দ্র ও ইসলামিক লাইব্রেরি, অটিজম কর্নার, দাফনের আগের আনুষ্ঠানিকতা, গাড়ি পার্কিং সুবিধা, হেফজখানা, প্রাক-প্রাথমিক শিক্ষা ও কোরআন শিক্ষার ব্যবস্থা, ইসলামি সাংস্কৃতিক সম্মেলন কক্ষ, ইসলামি দাওয়াত, ইসলামিক বই বিক্রয় কেন্দ্র, মসজিদের সঙ্গে দেশি ও বিদেশি অতিথিদের জন্য একটি বোর্ডিং সুবিধা রাখার ব্যবস্থাসহ সাংস্কৃতিক কেন্দ্রের কর্মকর্তা-
কর্মচারীদের অফিসের ব্যবস্থা।

উপজেলা চেয়ারম্যান বাপ্পি বলেন, বঙ্গবন্ধু কন‍্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার সারাদেশে প্রতিটি জেলা ও উপজেলায় ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সেন্টার নির্মাণ করে বিশ্ব ইতিহাসে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন ।
আমি তার দীর্ঘায়ু জীবন ও সুস্থতা কামনা করি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

৪র্থ পর্যায়ে রাজারহাট উপজেলা মডেল মসজিদের শুভ উদ্বোধন

আপডেট সময় : ০৮:৪৫:২০ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩