ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরশুরামে স্কুল শিক্ষার্থী বৈদ্যুতিক শর্ট সার্কিটে মৃত্যু নওগাঁয় খাবারের প্রলোভনে শিশুকে ধর্ষণ রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আহত ৪, লুট ১২ লক্ষাধিক টাকার মালামাল জ্বালানি তেলের দাম বাড়লেও বাড়েনি গণপরিবহনের ভাড়া সুনামগঞ্জের বিদ্যুতের মেরামত করতে গিয়ে কৃষকের মৃত্যু নেত্রকোনায় স্ত্রীর হাত-পায়ের রগ কেটে দেয়ার অভিযোগে স্বামী আটক নগরীর আইডিয়াল মোড় সংলগ্ন মহাসড়কে বাসচাপায় ঠিকাদার নিহত খুলনায় নিজ রাইফেলের গুলিতে পুলিশ সদস্যের আত্মহত্যা বৈশাখের ঝড় ও বজ্রপাতে ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতির আশংকা কৃষি জমির টপসয়েল কাটা বাধা দিলেন ইউপি সদস্য রহিম উল্লাহ আমজাদহাটে জনমনে স্বস্তি

পবিপ্রবি’তে পহেলা বৈশাখ উদযাপন

সাব্বির হোসেন পটুয়াখালী প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:২২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩ ৩২৬ বার পড়া হয়েছে

পবিপ্রবি’তে পহেলা বৈশাখ উদযাপন

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

জীর্ণ, অশুভ, অসুন্দর সব কিছু পিছনে ফেলে নতুনের কেতন উড়িয়ে বাংলা ১৪৩০ কে বরণ করে নিয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। চৈত্রসংক্রান্তির মাধ্যমে ১৪২৯ বঙ্গাব্দকে বিদায় জানিয়ে বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হয়েছে নতুন বছর ১৪৩০ বঙ্গাব্দ।

আজ শুক্রবার (১৪ এপ্রিল) বাংলা পহেলা বৈশাখ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় “ঐ নতুনের কেতন উড়ে কাল-বৈশাখীর ঝড়” শ্লোগানকে সামনে রেখে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদ্যাপন করেছে। সকাল ৯ঃ০০ মিনিটে বের হয় মঙ্গল শোভাযাত্রা। বর্ণিল মঙ্গল শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে কৃষি অনুষদে ফিরে আসে। শোভাযাত্রা শেষে আয়োজন করা হয় আলোচনা অনুষ্ঠান।

নববর্ষ উৎযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোঃ ফজলুর হকের সভাপতিত্বে ও উৎযাপন কমিটির সদস্য সচিব সহকারী অধ্যাপক মোঃ তারিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত ও আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, রেজিস্ট্রার প্রফেসর ড. সন্তোষ কুমার বসু সহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন সৃজনী বিদ্যানিকেতন স্কুলের শিক্ষক শিক্ষার্থী।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পবিপ্রবি’তে পহেলা বৈশাখ উদযাপন

আপডেট সময় : ০৪:২২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩