ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রবিউল ইসলাম নয়ন চট্টগ্রাম পতেঙ্গায় ৫ লক্ষ টাকার চোরাই কয়লা জব্দ সোনাগাজী পৌরসভার কোরবানি বর্জ্য ফেলার প্রতিবাদে মানববন্ধন কুমিল্লায় তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ৮০ বোতল বিদেশী মদ উদ্ধার বরুড়ায় ৬ বছরের নিষ্পাপ শিশুকে ধর্ষণ ঘৃণ্য অপরাধী এখনও পলাতক নওগাঁ পেশাদার মাদক ব্যবসায়ী আটক ডিবি পুলিশের অভিযানে মিঠাপুকুরে ইয়াবা সহ ২ মাদক ব‍্যবসায়ী আটক রংপুরে থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের উদ্যোগে বেগমগঞ্জে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

পিরোজপুরে জটিল রোগে আক্রান্ত ৭৫ জন রোগীর মাঝে সাড়ে ৩৭ লক্ষ টাকার চেক প্রদান

পিরোজপুর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৯:৪৫:৩২ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩ ২২৮ বার পড়া হয়েছে

পিরোজপুরে জটিল রোগে আক্রান্ত ৭৫ জন রোগীর মাঝে সাড়ে ৩৭ লক্ষ টাকার চেক প্রদান

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

জটিল ও কঠিন রোগে আক্রান্ত ৭৫ জন অস্বচ্ছলদের সু-চিকিৎসার লক্ষ্যে সরকারি অনুদানের ৩৭ লক্ষ ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। আজ সোমবার সকালে পিরোজপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক- সাঈফ মিজান স্মৃতি মিলনায়তনে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, ষ্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ৭৫ জন নারী-পুরুষ-শিশুদের মাঝে সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের এ চেক বিতরণ করা হয়। সমাজসেবা অধিদপ্তরের পিরোজপুরের উপ-পরিচালক মোঃ ইকবাল কবীর এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম সেবা। এছাড়া সিভিল সার্জন ডাঃ হাসনাত ইউসুফ জ্যাকি, সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী, মাহমুদ হোসেন শুকুর অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।

জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই যে অস্বচ্ছলদের চিকিৎসার সাহাযার্থে প্রতিজনের মাঝে ৫০ হাজার টাকার চেক বিতরনের সু-ব্যবস্থা করেছেন তার নজির বিশে^র কোন দেশেই নেই। প্রতিটি নাগরিকের প্রতিটি শ্রেণি পেশার মানুষের কল্যাণে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। করোনাকালীন বিনামূল্যে টিকা প্রদান, সম্পদশালী দেশগুলোও করতে পারেনি যা আমাদের সরকার করতে সক্ষম হয়েছে। এই অস্বচ্ছলদের হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দিয়ে প্রধানমন্ত্রী বার্তা দিচ্ছেন যে, আমি এবং আমার সরকার সব সময়ই বিপদাপন্ন অস্বচ্ছল মানুষের পাশে আছি এবং থাকব।

এ নিয়ে চলতি অর্থ বৎসরে দুই কিস্তিতে ১শত ৫০ জন অস্বচ্ছলদের মাঝে ৭৫ লক্ষ টাকা বিতরণ করা হল। এ অর্থ বছরে আরো ২ কিস্তিতে ১শত ৫০ জন রোগীর মাঝে ৭৫ লক্ষ টাকার চেক বিতরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পিরোজপুরে জটিল রোগে আক্রান্ত ৭৫ জন রোগীর মাঝে সাড়ে ৩৭ লক্ষ টাকার চেক প্রদান

আপডেট সময় : ০৯:৪৫:৩২ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩