বগুড়ার শেরপুরে চার কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী জসিম ও তার সহযোগীসহ গ্রেপ্তার
বগুড়ার শেরপুর উপজেলার কুসুম্বি ইউনিয়নে চার কেজি গাঁজাসহ জসিম উদ্দিন (৫০) ও ফেরদৌস আলম (৪৫) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রোববার (৯ এপ্রিল) জেল হাজতে প্রেরণ করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন, বেলঘরিয়া গ্রামের শাহ আলম কাজীর ছেলে জসিম উদ্দিন ও দক্ষিণ জামুর গ্রামের মৃত আমির হোসেনের ছেলে ফেরদৌস আলম। জানা যায়, দীর্ঘদিন ধরে তারা উপজেলার বিভিন্ন জায়গায় মাদক বিক্রয় করে। এরই ধারাবাহিকতায় শনিবার রাত্রি ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে তারা মাদক বিক্রয়ের জন্য দক্ষিন জামুর এলাকায় অবস্থান করছে। এ সময় এসআই সাচ্চু বিশ্বাস সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে স্কুল ব্যাগে থাকা চার কেজি গাঁজাসহ দুই জনকে আটক করে। এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ আতাউর রহমান খোন্দকার বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
ফখরুল আলম সাজু বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে স্থান পেয়েছেন…
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলার পতেঙ্গা এলাকায় কোস্ট গার্ড এর বিশেষ অভিযান চালিয়ে…
তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনী জেলা সোনাগাজী পৌরসভার ময়লা-আবর্জনা মতিগঞ্জ ইউনিয়নের ঘনবসতিপূর্ণ এলাকায়…
মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচংয়ে এক পুলিশ সদস্যকে দায়িত্ব পালনকালে কুপিয়ে জখম করেছে…
ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া উপজেলা উত্তর তেতাভূমি এলাকায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৮০…
ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা বরুড়া উপজেলায় ১ নারকীয় ঘটনায় মাত্র ৬ বছর বয়সী ১টি…
This website uses cookies.