Header Premium (728×90)

জেলা/স্থানীয়

জামালপুরে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে গ্রামীনফোনের ৩ কর্মচারীর মৃত্যু

জামালপুরের মেলান্দহে ট্রাক ও গ্রামীণ ফোন কোম্পানির পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে।
রবিবার (৯ এপ্রিল) ভোর সকাল সাড়ে ৬ টা দিকে
জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কে (মালঞ্চ) বেতমারী এলাকায় এ দূর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে।
নিহত তিনজনই গ্রামীণ ফোন কোম্পানির কর্মচারী।
তারা হলেন, জামালপুর সদর উপজেলার বিয়ারা পলাশ তলা এলাকার মৃত আব্দুল করিমের ছেলে ও গ্রামীন ফোন কোম্পানীর পাহারাদার শাহ্ আলম (৩৫), কুড়িগ্রামের উলিপুর উপজেলার নারিকেল বাড়ি এলাকার নারায়ন চন্দ্র বর্মনের ছেলে ও গ্রামীন ফোন কোম্পানীর পাওয়ার টেকনিশিয়ান চঞ্চল বর্মন (২৭) এবং জামালপুর সদর উপজেলার শ্রীপুর ইউনিয়নের ফতেহপুর এলাকার হানিফ উদ্দিনের ছেলে ও গ্রামীন ফোন কোম্পানীর গাড়ী চালক কাজল (৩২)


স্থানীয় সূত্রে জানা যায়, লবনবাহী ট্রাকটি নারায়ণগঞ্জ থেকে থেকে মেলান্দহ দিকে আসতেছিলো অপরদিকে গ্রামীনফোনের পিকআপ ভ্যানটি দেওয়ানগঞ্জ থেকে জামালপুরের দিকে যাচ্ছিলো পরে গাড়ি দু’টি জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কের মালঞ্চ (বেতমারী) এলাকায় এলে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। রাত তিনটার দিকে দেওয়ানগঞ্জে গ্রামীণফোন টাওয়ারের কাজ করে সকাল সাড়ে ৬টা দিকে জামালপুর শহরের গ্রামীণফোন অফিসে যাচ্ছিলেন তাঁরা।
এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, ট্রাক–পিকআপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে। তবে পালিয়ে গেছে ট্রাকটির চালক ও তার সহযোগী। তাদেরকে গ্রেফতারের প্রক্রিয়া চলছে।

mottalib

Recent Posts

কুমিল্লায় তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচংয়ে এক পুলিশ সদস্যকে দায়িত্ব পালনকালে কুপিয়ে জখম করেছে…

4 minutes ago

ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ৮০ বোতল বিদেশী মদ উদ্ধার

ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া উপজেলা উত্তর তেতাভূমি এলাকায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৮০…

27 minutes ago

বরুড়ায় ৬ বছরের নিষ্পাপ শিশুকে ধর্ষণ ঘৃণ্য অপরাধী এখনও পলাতক

ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা বরুড়া উপজেলায় ১ নারকীয় ঘটনায় মাত্র ৬ বছর বয়সী ১টি…

1 hour ago

নওগাঁ পেশাদার মাদক ব্যবসায়ী আটক

যখন সময় ডেস্ক রিপোর্ট: নওগাঁ জেলার দায়িত্ব প্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সঠিক দিক…

2 hours ago

ডিবি পুলিশের অভিযানে মিঠাপুকুরে ইয়াবা সহ ২ মাদক ব‍্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার রংপুর: রংপুরের মিঠাপুকুর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে (০৪…

2 hours ago

রংপুরে থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন

স্টাফ রিপোর্টার রংপুর: রংপুরে কোতোয়ালি থানার ভেতরেই ১ জন স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত করার…

2 hours ago

This website uses cookies.