ধামইরহাটে ইউনিয়ন পরিষদ সম্পর্কিত মৌলিক প্রশিক্ষণ কর্মশালা
- আপডেট সময় : ০৪:৩৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩ ৪৫৯ বার পড়া হয়েছে

নওগাঁর ধামইরহাটে ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান, সচিব ও সসদ্যগণের জন্য ইউনিয়নের পরিষদ সম্পর্কিত মৌলিক প্রশিক্ষণ কোর্স কর্মশালা শুভ উদ্বোধন করা হয়।
সোমবার (২৩ মার্চ) বেলা এগারোটায় ধামইরহাট উপজেলা চত্ত্বরে অবস্থিত অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব, মোঃ আরিফুল ইসলামের সভাপতিত্বে ও যুব উন্নয়ন অফিসার মোঃ কামরুজ্জামান সরদারের সঞ্চালনায় তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোদন করেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ সোহেল রানা।
এ কর্মশালায় অংশগ্রহণ করেন, উমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, আলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওসমান গণি মন্ডল, আড়ানগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোসাদ্দেকুর রহমান, ইসবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুল আলম লাকী, ধামইরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ টি এম বদিউজ্জামান, জাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা, আগ্রাদ্বিগুণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইসমাইল হোসেন মোস্তাক, খেলনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল-হিল- মাহমুদ চৌধুরী সহ সকল ইউনিয়নের পরিষদের সদস্য ও সচিবগণ।
এসময় কর্মশালায়, নবাগত উপজেলা প্রকৌশলী মোঃ সুমন মাহমুদ, মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিসার মোঃ মিজানুর রহমান, পল্লী উন্নয়ন অফিসার রামানন্দ সরকার, উপ সহকারী সমাজসেবা অফিসার এ টি এম ফসিউল আলম, ধামইরহাট থানার সাব- ইন্সপেক্টর নুরুল ইসলামপ্রমুখ উপস্থিত ছিলেন।























