ঢাকা ০১:১৯ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরশুরামে স্কুল শিক্ষার্থী বৈদ্যুতিক শর্ট সার্কিটে মৃত্যু নওগাঁয় খাবারের প্রলোভনে শিশুকে ধর্ষণ রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আহত ৪, লুট ১২ লক্ষাধিক টাকার মালামাল জ্বালানি তেলের দাম বাড়লেও বাড়েনি গণপরিবহনের ভাড়া সুনামগঞ্জের বিদ্যুতের মেরামত করতে গিয়ে কৃষকের মৃত্যু নেত্রকোনায় স্ত্রীর হাত-পায়ের রগ কেটে দেয়ার অভিযোগে স্বামী আটক নগরীর আইডিয়াল মোড় সংলগ্ন মহাসড়কে বাসচাপায় ঠিকাদার নিহত খুলনায় নিজ রাইফেলের গুলিতে পুলিশ সদস্যের আত্মহত্যা বৈশাখের ঝড় ও বজ্রপাতে ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতির আশংকা কৃষি জমির টপসয়েল কাটা বাধা দিলেন ইউপি সদস্য রহিম উল্লাহ আমজাদহাটে জনমনে স্বস্তি

ফুলবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ পরিবারের ৭টি ঘর পুড়ে ছাই

হেলাল উদ্দিন, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : 
  • আপডেট সময় : ০৫:৫৯:৩২ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩ ৪০৪ বার পড়া হয়েছে

ফুলবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ পরিবারের ৭টি ঘর পুড়ে ছাই

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

হেলাল উদ্দিন, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি :

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি পরিবারের বসত ঘর, রান্নাঘর, গোয়াল ঘর,গরু, আসবাবপত্র, ধানচাল, নগদ টাকাসহ পুড়ে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে ।

সোমবার রাত দেড়টার দিকে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইতারী গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত দেড়টার দিকে ওই গ্রামের ছালে মামুদের ছেলে নাদের আলীর ঘরে হঠাৎ দাউদাউ করে আগুন জ্বলতে শুরু করে।ঘুমন্ত মানুষ জেগে ওঠার আগেই আগুনের লেলিহান শিখায় মুহুর্তের মধ্যে নাদের আলীর ৪টি টিনসেড ঘর, গোয়াল ঘর, রান্না ঘর এবং গোয়ালে রাখা ৩টি গাভী পুড়ে যায়।পরে আগুন পাশ্ববর্তী আব্দুল কাদের ও মজিদুলের ঘরে ছড়িয়ে পড়লে স্থানীয়রা ফুলবাড়ী ফায়ার সার্ভিসে খবর দেয়।received 923666152107348

কিন্তু ফায়ার সার্ভিস আসার আগেই আব্দুল কাদেরের ২টি, মজিদুলের ১টি ঘর, আসবাবপত্র, ধানচাল, নগদ টাকা সহ সবকিছু পুড়ে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়। পরে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফুলবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আহসান হাবীব জানান, গভীর রাতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে।বতবে আগুন লাগার কারন জানা যায়নি।

ভাঙ্গামোড় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী শেখ জানান, সর্বনাশী আগুন পরিবার ৩টির সবকিছু শেষ করে দিয়েছে। সকালে ঘটনাস্থল পরিদর্শন করে ইউনিয়ন পরিষদ থেকে প্রাথমিক সহায়তা দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফুলবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ পরিবারের ৭টি ঘর পুড়ে ছাই

আপডেট সময় : ০৫:৫৯:৩২ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩