ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরশুরামে স্কুল শিক্ষার্থী বৈদ্যুতিক শর্ট সার্কিটে মৃত্যু নওগাঁয় খাবারের প্রলোভনে শিশুকে ধর্ষণ রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আহত ৪, লুট ১২ লক্ষাধিক টাকার মালামাল জ্বালানি তেলের দাম বাড়লেও বাড়েনি গণপরিবহনের ভাড়া সুনামগঞ্জের বিদ্যুতের মেরামত করতে গিয়ে কৃষকের মৃত্যু নেত্রকোনায় স্ত্রীর হাত-পায়ের রগ কেটে দেয়ার অভিযোগে স্বামী আটক নগরীর আইডিয়াল মোড় সংলগ্ন মহাসড়কে বাসচাপায় ঠিকাদার নিহত খুলনায় নিজ রাইফেলের গুলিতে পুলিশ সদস্যের আত্মহত্যা বৈশাখের ঝড় ও বজ্রপাতে ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতির আশংকা কৃষি জমির টপসয়েল কাটা বাধা দিলেন ইউপি সদস্য রহিম উল্লাহ আমজাদহাটে জনমনে স্বস্তি

আসামী ধরতে গিয়ে বটির কোপে ৩ পুলিশ সদস্য আহত

জিহাদ হোসেন, স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময় : ০৫:৪৩:২৪ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩ ৩২৪ বার পড়া হয়েছে

আসামী ধরতে গিয়ে বটির কোপে ৩ পুলিশ সদস্য আহত

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

জিহাদ হোসেন, স্টাফ রিপোর্টারঃ

রবিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরার অ্যাপোলো গেইটের পাশে ৪৯২/২০ ভবনে আসামি ধরতে গেলে এ ঘটনা ঘটে। এসময় আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। সেই সঙ্গে অতিরিক্ত ফোর্স নিয়ে ওই তাহেরা ইসলাম নামের ওই নারী এবং একাধিক বিয়ে করা স্বামী রায়সুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

এঘটনায় আহত পুলিশ সদস্যরা হলেন- ইন্সপেক্টর মাছুম, এসআই রাসেল এবং এএসআই আমির আফজাল।

এ তথ্য বাংলাভিশনকে নিশ্চিত করেছেন ভাটারা থানার ওসি আবুল বাশার মুহাম্মদ আসাদুজ্জামান।

তিনি বলেন, ছিদ্দিকুর রহমানের ছেলে রায়সুল ইমলাম তিন বিয়ে করেও তথ্যটি গোপন রেখে চতুর্থ বিয়ে করেছেন একটি সম্ভ্রান্ত পরিবারের মেয়েকে। ওই পরিবার বিয়ের পর তার আগের তিন বিয়ের তথ্য জানার পর বাড্ডা থানায় মামলা করেন। ওই মামলায় আসামি ধরতে গেলে বাড্ডা থানা পুলিশকে অপারেশনে সহযোগিতা করতে যান ভাটারা থানার পুলিশ। মামলা বাড্ডা থানায় হলেও আসামিরা থাকেন ভাটারা থানা এলাকায়। কিন্তু আসামি ধরতে গেলে আসামি তাহেরা ও রায়সুল পুলিশের উপর হামলা করে। এঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

তিনি আরও বলেন, হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় তাহেরা ও রায়সুলকে গ্রেফতার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আসামী ধরতে গিয়ে বটির কোপে ৩ পুলিশ সদস্য আহত

আপডেট সময় : ০৫:৪৩:২৪ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩