সড়ক দুর্ঘটনায় বাড়ি ফেরা হল না তৌহিদ নামের এক শ্রমিকের
- আপডেট সময় : ১১:০৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩ ২৫০ বার পড়া হয়েছে

বগুড়ার শাজাহানপুরে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় তৌহিদ (৪৮) নামের এক বাইসাইকেল আরোহী শ্রমিক মৃত্যুবরণ করেছেন। নিহত তৌহিদ বগুড়া সদর উপজেলার ফুলবাড়ী জয়পুরপাড়ার মৃত হবিবর রহমানের ছেলে।
২৫ ফেব্রুয়ারী রাত ৮ ঘটিকায় শাজাহানপুর থানাধীন বনানী মিয়াপাড়া কবরস্থান সংলগ্ন ইসলামী কলেজের সামনে এ দূর্ঘটনা ঘটে।
থানা পুলিশ সুত্রেজানাগেছে, নিহত তৌহিদ প্রতিদিনের ন্যায় বগুড়া PCL কোম্পানী হইতে কাজ করিয়া তাহার ব্যবহৃত বাইসাইকেল যোগে নিজ বাড়ী ফিরছিলেন। এমন সময় মহাসড়কের উপর পৌছামাত্র পিছন থেকে আসা একটি অজ্ঞাতনামা গাড়ী তাকে স্বজোড়ে ধাক্কা দেয়। এতে সে বাইসাইকেল হইতে পাকা রাস্তার উপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন ।
এব্যাপারে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, নিহত তৌহিদের মরদেহ থানা হেফাজতে আছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।























