আমজাদহাটে অপরাধ দমনে প্রশাসন ও জনতার সচেতনতা থাকার আহবান
- আপডেট সময় : ০১:১৯:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে

ফখরুল আলম সাজু
ফেনী জেলা ফুলগাজী উপজেলা আমজাদহাট ইউনিয়ন বসন্তপুর গ্রামে সীমান্তবর্তীতে অপরাধ দমনে সচেতনা মূলক সভার আয়োজন করেন সামাজিক সেচ্ছাসেবী সংগঠন চেতনা সংঘ।
২৬ মে মঙ্গলবার রাতে বসন্তপুর উচ্চ বিদ্যালয়ের পাশে এ সচেতনতা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথির ছিলেন, ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান তিনি বলেন, পুলিশ একা কখনো সমাজ থেকে অপরাধ নির্মূল করতে পারে না, ১টি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়তে হলে পুলিশ ও জনগণকে ১ সঙ্গে কাজ করতে হবে, বর্তমানে মাদক, কিশোর গ্যাং, চুরি, সাইবার অপরাধ সহ নানা সামাজিক সমস্যা আমাদের সমাজকে ক্ষতিগ্রস্ত করছে, এসব অপরাধ থেকে তরুণ সমাজকে রক্ষা করতে পরিবার, শিক্ষক, অভিভাবক ও সচেতন নাগরিকদের এগিয়ে আসতে হবে।
ওসি এস এম মিজানুর রহমান আরো বলেন, আপনার আশপাশে কোনো অপরাধ মূলক কর্মকাণ্ড চোখে পড়লে দ্রুত পুলিশকে জানাবেন, আইন নিজের হাতে তুলে না নিয়ে আইন ও প্রশাসনের প্রতি আস্থা রাখার জন্য আমি আপনাদের আহ্বান জানাচ্ছি, আসুন, সবাই মিলে সুন্দর ও নিরাপদ আমজাদহাট ইউনিয়ন গড়ি।
চেতনা সংঘের আহবায়ক আবদুল্লা আল নোমান, সদস্য সচিব সাইফুল ইসলাম রাজীব, যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন পাটোয়ারী, যুগ্ম আহবায়ক রাশেদ রেজা বাবু সহ স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণ করেন।
এ সভায় বক্তারা এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন, পাশাপাশি তরুণদের খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।


























