রংপুর মহানগর আওয়ামী লীগের শান্তি মিছিল ও সমাবেশ
- আপডেট সময় : ০৬:৪১:৫২ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩ ৪৬৪ বার পড়া হয়েছে

দেশব্যাপী বিএনপির-জামায়াতের সন্ত্রাস নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক পদযাত্রার নামে অপ-রাজনীতির বিরুদ্ধে শান্তি মিছিল ও সমাবেশ করেছে রংপুর মহানগর আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন।
(২৫ ফেব্রুয়ারি) শনিবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরীর বঙ্গবন্ধু চত্বরে শান্তি সমাবেশ করেন রংপুর মহানগর আওয়ামী লীগ।
এর আগে বেতপট্রিস্থ দলীয় কার্যালয় থেকে একটি শান্তি মিছিল বের হয়। শান্তি মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক ঘুরে বঙ্গবন্ধু চত্বরে গিয়ে শান্তি সমাবেশ করে।
শান্তি সমাবেশে বক্তারা বলেন, দেশ যখন উন্নয়নের ধারা অব্যাহত রেখে এগিয়ে যাচ্ছে তখন বিএনপির-জামায়াত দেশব্যাপী সন্ত্রাস নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক পদযাত্রার নামে অপ-রাজনীতি শুরু করে দিয়েছে। স্বাধীনতা বিরোধীরা যতই ষড়যন্ত্র করুক না কেন, তারা আর ক্ষমতায় আসতে পারবে না। এ দেশের জনগণ উন্নয়নে বিশ্বাসী। তারা আর হাওয়া ভবন চায় না, বিদ্যুতের পরিবর্তে খাম্বা চায় না। এজন্য এদেশের জনগণ উন্নয়নের সরকার, উন্নয়নের রুপকার শেখ হাসিনা সরকারকে বার বার নির্বাচিত করে ক্ষমতায় দেখতে চায়।
এসময় বক্তারা বিএনপির-জামায়াতকে আহবান জানিয়ে বলেন, এখনও সময় আছে, অশান্তি ছেড়ে দিয়ে শান্তির পথে আসেন। জনগণের ভোটকে শ্রদ্ধা জানিয়ে ভোটে আসেন।
রংপুর মহানগর আওয়ামী লীগের আহবায়ক ডা. দেলোয়ার হোসেসে সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আবুল কাশেম, সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, সদস্য আব্দুল মতিন, অ্যাডভোকেট দিলশাদ মুকুল, গোলাম রব্বানী বিপ্লব, মহানগর কৃষকলীগের সভাপতি আব্দুল হামিদ, হারাগাছ থানা আওয়ামী লীগের সভাপতি রেজাউল ইসলাম রেজা, তাজহাট থানা আওয়ামী লীগের সভাপতি এমাদ উদ্দিন আহমেদ, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, মহানগর মহিলা লীগের সাধারণ সম্পাদক ইসমত আরা বন্যা, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আসিফসহ অন্যান্য নেতৃবৃন্দগণ।
উক্ত শান্তি সমাবেশ সঞ্চালনা করেন রংপুর মহানগর আওয়ামী লীগের সদস্য নওশাদ রশীদ।
শান্তি মিছিল ও সমাবেশে অংশ নেন রংপুর মহানগর আওয়ামী লীগের ৬ থানা, ৩৩টি ওয়ার্ডসহ কৃষকলীগ, তাঁতী লীগ, স্বেচ্ছাসেবক লিগ, ছাত্রলীগ, যুবলীগ, যুব মহিলা লীগ, মহিলা লীগের নেতাকর্মীরা।























