নড়াইলে ইমামকে জনতার গনপিটুনি দিয়ে পুলিশে হাতে তুলে দিলো
- আপডেট সময় : ১২:৪৫:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬ ৩০ বার পড়া হয়েছে

ফখরুল আলম সাজু
নড়াইল জেলা সদরে শিশুকে যৌন হয়রানির অভিযোগে আমিনুল ইসলাম (৫৭) নামে ১ ইমামকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা, গ্রেফতার হওয়া ইমাম নড়াইল সদর উপজেলার রুখালী গ্রামের মৃত আবুল কাসেমের ছেলে, তিনি পশ্চিম পাড়া বায়তুস সালাম জামে মসজিদের ইমাম।
৯ মে শনিবার তাকে আদালতে প্রেরন করা হয়েছে।
আগে ৮ মে শুক্রবার দুপুরে স্থানীয় জনতা তাকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে তুলে দেয়, উপজেলার চাকই বাজার এলাকা থেকে তাকে থানায় নিয়ে আসে পুলিশ।
মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা যায়, নড়াইল সদর উপজেলার চাকই পশ্চিম পাড়া বায়তুস সালাম জামে মসজিদে ইমামতি করেন আমিনুল ইসলাম।
নামাজ শেষে রাতে মসজিদে থাকেন তিনি, প্রতিদিন ভোর বেলায় ফজরের নামাজের পরে এলাকার ছেলে-মেয়েদের মসজিদের বারান্দায় মক্তবে আরবি পড়ায়, বাদির মেয়ে ও স্থানীয় আরো ২ মেয়ে প্রতিদিন সকালে মক্তবে আরবি পড়তে যায়।
গত ৫ মে বাদির শিশুকন্যকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ঘরের ভিতর ডেকে নিয়ে যায়, এসময় তার শরীরের বিভিন্ন জায়গায় হাত দেয়।
শিশুটি বাড়ি ফিরে এসে তার পরিবারের সদস্যদের জানান, পরিবারের সদস্যরা অন্য শিশুদের কাছে জানতে চাইলে তাদের সঙ্গেও এমন করা হয়েছে বলে জানান শিশুরা, পরে স্থানীয়রা ১ জোট হয়ে বিষয়টি আমিনুল ইসলামের কাছে জানতে গেলে সে দৌঁড়ে পালানোর চেষ্টা করে, তখন স্থানীয়রা তাকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশ হাতে তুলে দেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, চাকই পশ্চিম পাড়া বায়তুস সালাম জামে মসজিদের ইমাম আমিনুল রাতে ওই মসজিদেই থাকতেন, সকালে তার কাছে শিশুরা মক্তবে আরবি পড়তে যায়, পড়ানো শেষে শিশুদের তিনি যৌন হয়রানি করেন বলে প্রাথমিক জিজ্ঞেসাবাদে স্বীকার করেছেন, ১ শিশুর পিতার দায়ের করা মামলায় আমিনুলকে গ্রেফতার দেখানো হয়েছে।
৯ মে শনিবার আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে তোলা হয়।



























