ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ১১৬ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ২৪ দিনেও গ্রেফতার হয়নি সাংবাদিক রফিকের পিতা হত্যা মামলার আসামিরা, পরিবারের ক্ষোভ নাজিরহাট এলাকায় যৌথ অভিযানে বালুমহলে জরিমানা আদায় রূপগঞ্জ উপজেলা জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলন অনুষ্ঠিত “বৈষম্যহীন মানবিক কল্যাণ রাষ্ট্র গঠনে ইসলামি আদর্শের বিকল্প নেই” মিরসরাইয়ে বেপরোয়া গতির বাসের চাকায় পিষ্ট হয়ে ১ নারী নিহত ফেনীতে কিস্তির টাকার জন্য প্রবাসীর স্ত্রীকে হত্যায় রাজমিস্ত্রী গ্রেফতার কুমিল্লায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন বেরোবির নতুন উপাচার্য নিয়োগ টঙ্গীতে নিজস্ব নির্মাণাধীন ভবন থেকে যুবকের ঝুলান্ত মরদেহ উদ্ধার কুষ্টিয়ায় গৃহবধূকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

রংপুর জেলা পুলিশের ডিবি’র পৃথক অভিযানে হিরোইন, ইয়াবা উদ্ধার, মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টার রংপুর:
  • আপডেট সময় : ০৬:১৬:১৯ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

স্টাফ রিপোর্টার
রংপুর:

রংপুর জেলা পুলিশের ডিবি’র একটি চৌকস টিম পীরগাছা থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে (৫ মে) মঙ্গলবার পীরগাছা থানাধীন ৬ নম্বর তাম্বুলপুর ইউনিয়নের অর্ন্তগত বীর নারায়ণ মৌজাস্থ পশ্চিম দেবু (মাঠের পাড় বাজার) থেকে বীর নারায়ণ স্কুলের পাড় জনৈক মোঃ হাশেম আলী (৬০) এর কলা ও সুপারি বাগানের সামনে পাকা রাস্তার উপর হতে অভিযুক্ত শাহ মোঃ আব্দুর রহিম কুদ্দুসকে (৪৭) এর হেফাজত হতে সোনালি কর্ক বিশিষ্ট একটি সাদা রংয়ের কৌটার ভিতর ০৮ (আট) পুরিয়া হিরোইন উদ্ধারপূর্বক অভিযুক্ত শাহ মোঃ আব্দুর রহিম কুদ্দুসকে (৪৭) গ্রেফতার করে।

অতঃপর জব্দকৃত আলামত ও ধৃত অভিযুক্তকে পীরগাছা থানায় এনে মামলার এজাহার দায়ের করা হয়। এ সংক্রান্তে পীরগাছা থানায় মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে যার মামলা নম্বর-১১, তারিখ- ০৬/০৫/২০২৬ খ্রি. ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ৮(ক)।

এছাড়া রংপুর জেলা পুলিশের ডিবি’র একটি চৌকস টিম (৬ মে) বুধবার দুপুর ১.৪৫ ঘটিকায় মিঠাপুকুর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে মিঠাপুকুর থানাধীন ৩নং পায়রাবন্দ ইউনিয়নের অর্ন্তগত ইসলামপুর শিমুল পাড়ায় পলাতক অভিযুক্ত মোঃ আইয়ুব আলীর বসতবাড়ির অভ্যন্তরে রান্নাঘর হতে একটি মসলা রাখার প্লাস্টিকের বয়মের ভিতর নীল রংয়ের পলিব্যাগ হতে ৪৯ পিস মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার করে জব্দ করে।

অতঃপর জব্দকৃত আলামত মিঠাপুকুর থানায় এনে পলাতক অভিযুক্ত মোঃ আইয়ুব আলী(৪৫), পিতা-মৃত ভোলা মোল্লা, মাতা- মৃত আবেদুন বেওয়া, সাং-ইসলামপুর শিমুল পাড়া, থানা-মিঠাপুকুর, জেলা-রংপুরকে অভিযুক্ত করে মাদক আইনে একটি মামলার এজাহার দায়ের করা হয়, যার মামলা নং-০৬, তারিখ- ০৬/০৫/২০২৬ খ্রি. ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ সারণীর ১০(ক)।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রংপুর জেলা পুলিশের ডিবি’র পৃথক অভিযানে হিরোইন, ইয়াবা উদ্ধার, মাদক কারবারি আটক

আপডেট সময় : ০৬:১৬:১৯ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬