সংবাদ শিরোনাম :
ফুলগাজীতে ২৩ কেজি গাঁজা সহ গ্রেফতার-১
দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি:
- আপডেট সময় : ১০:০৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে

দেলোয়ার হোসেন,
ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি:
ফেনী জেলা ফুলগাজী উপজেলা এলাকাবাসীর সহযোগীতায় ২৩ কেজি গাঁজা সহ ১ জনকে গ্রেফতার করেছে ফুলগাজী থানার পুলিশ।
ফেনী জেলা ফুলগাজী সদর ইউনিয়ন দক্ষিণ বরইয়া গ্রামের স্থানীয়দের সহযোগীতায় পুলিশের অভিযানে নাজমুল হক রাফি (২৪) নামে ১ জনকে ২৩ কেজি গাঁজা সহ আটক করা হয়েছে।
পলাতক সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে, আটক ব্যক্তি ফেনী সদর উপজেলার উত্তর লক্ষীপুর গ্রামের ৯ নং ওয়ার্ড ভূইয়া বাড়ির বাসিন্দা।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ২৩ কেজি গাঁজা সহ ১ জনকে আটক করা হয়েছে, মাদকদ্রব্য অভিযান চলমান থাকবে।





























