ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে অবৈধ চাঁদাবাজির প্রতিবাদে সিএনজি চালকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ পুলিশের ছায়াতেই কর্ণফুলীতে জুয়ার সাম্রাজ্য মেলার আড়ালে ভয়ংকর বাস্তবতা উন্মোচন নারায়ণগঞ্জ জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক শামীমের দুর্নীতি ও সম্পদের তদন্তের দাবি রূপগঞ্জে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি সহ সাংবাদিকদের ১৪ দফা দাবি মানতে হবে সিলেট কানাইঘাটে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন ফুলবাড়ীতে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত ছাগলনাইয়াতে বন্দুক সহ আওয়ামী লীগ নেতা আটক যশোরে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ঢাকা-ফেনী রুটে ১ মাসে ২ দফায় ভাড়া বৃদ্ধি

শুরু হলো বিজয়ের মাস ডিসেম্বর

স্টাফ রিপোর্টার রংপুর:
  • আপডেট সময় : ০২:১১:৪৪ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫ ১১৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

স্টাফ রিপোর্টার রংপুর:

শুরু হলো বিজয়ের মাস ডিসেম্বর। পাকিস্তানের বিরুদ্ধে দীর্ঘ ২৩ বছরের লড়াই সংগ্রামের পর ১৯৭১ সালের ডিসেম্বর মাসে স্বাধীনতা লাভ করে বাংলাদেশ। ডিসেম্বর বিজয় উদ্‌যাপনের মাস। ডিসেম্বর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর মাস। ডিসেম্বর মুক্তিযুদ্ধের চেতনায় সাম্য ও সম্প্রীতির বৈষম্যমুক্ত উন্নত দেশ গড়ার শপথ নেয়ার মাস। প্রতি বছরের মতো এবারো বিজয়ের মাস নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে উদ্‌যাপিত হবে।

বিজয়ের মাসে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি হাতে নেয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন পৃথক কর্মসূচি পালন করবে।

১৯৭১ সালের ২৬শে মার্চ স্বাধীনতা ঘোষণার পর ৯ মাসের সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের মধ্যদিয়ে বাঙালি জাতির কয়েক হাজার বছরের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক স্বপ্ন-সাধ পূরণ হয় ১৬ই ডিসেম্বর। স্বাধীন জাতি হিসেবে সমগ্র বিশ্বে আত্মপরিচয় লাভ করে বাঙালিরা। অর্জন করে নিজস্ব ভূখণ্ড আর সবুজের বুকে লাল সূর্য-খচিত নিজস্ব জাতীয় পতাকা।

ভাষার ভিত্তিতে যে জাতীয়তাবাদ গড়ে উঠেছিল, এক রক্তক্ষয়ী যুদ্ধের পর বিজয়ের মাধ্যমে ঘোষিত স্বাধীনতা পূর্ণতা পায় এদিনে। ডিসেম্বর যেমন বিজয়ের মাস তেমিন বেদনাবিধুর এক শোকগাঁথার মাসও। এ মাসেই দেশের মেধাবী, শ্রেষ্ঠ সন্তান-বুদ্ধিজীবী হত্যার নৃশংস ঘটনা ঘটে। সমগ্র জাতিকে মেধাহীন করতে ১৪ই ডিসেম্বর দেশের অসংখ্য বুদ্ধিজীবীকে হত্যা করা হয়।

১৬ই ডিসেম্বর ঢাকার ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়। আর এই আত্মসমর্পণের মধ্যদিয়ে বিশ্বের মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের। এদেশের মানুষ পায় স্বপ্নের স্বাধীন ভূখণ্ড। লাল সবুজের একটি পতাকা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শুরু হলো বিজয়ের মাস ডিসেম্বর

আপডেট সময় : ০২:১১:৪৪ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫