ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ১১৬ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ২৪ দিনেও গ্রেফতার হয়নি সাংবাদিক রফিকের পিতা হত্যা মামলার আসামিরা, পরিবারের ক্ষোভ নাজিরহাট এলাকায় যৌথ অভিযানে বালুমহলে জরিমানা আদায় রূপগঞ্জ উপজেলা জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলন অনুষ্ঠিত “বৈষম্যহীন মানবিক কল্যাণ রাষ্ট্র গঠনে ইসলামি আদর্শের বিকল্প নেই” মিরসরাইয়ে বেপরোয়া গতির বাসের চাকায় পিষ্ট হয়ে ১ নারী নিহত ফেনীতে কিস্তির টাকার জন্য প্রবাসীর স্ত্রীকে হত্যায় রাজমিস্ত্রী গ্রেফতার কুমিল্লায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন বেরোবির নতুন উপাচার্য নিয়োগ টঙ্গীতে নিজস্ব নির্মাণাধীন ভবন থেকে যুবকের ঝুলান্ত মরদেহ উদ্ধার কুষ্টিয়ায় গৃহবধূকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

বাড়ছে শীতের দাপট শৈত্যপ্রবাহের আভাস

স্টাফ রিপোর্টার রংপুর:
  • আপডেট সময় : ১১:৫২:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫ ১৪৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

স্টাফ রিপোর্টার
রংপুর:

আজ (২৯ নভেম্বর) শনিবার নীলফামারীর ডিমলা আবহাওয়া অফিসের তথ্যমতে ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

উত্তরের জেলা নীলফামারীতে ক্রমেই বাড়ছে শীতের প্রভাব। কমতে শুরু করেছে তাপমাত্রা, বইছে হিমেল হাওয়া। বেড়েছে সকাল ও সন্ধ্যায় শীতের অনুভূতি, আর ফসলি জমি ও ঘাসের ডগায় জমছে শিশিরবিন্দু। 

জেলা শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ফসলি জমি ও ঘাসের ডগায় জমে আছে শিশিরবিন্দু। দিনে রোদ থাকলেও রাত নামলেই শীত অনুভব হচ্ছে। বিশেষ করে মধ্যরাতের পর শীতের তীব্রতা বাড়ছে।

রিক্সা চালক মনোয়ার হোসেন বলেন, সকালে বের হয়ে খুব শীত অনুভব হচ্ছে। ভোরে গাড়ি নিয়ে বের হতে হয়, কুয়াশার কারণে এখন রিক্সা চালানো যাচ্ছে না।

এলাকাবাসী মারফত জানা যায়, সকালে হাঁটতে বের হলে শীত লাগে, সঙ্গে কুয়াশাও বাড়ছে। আমরা এ জেলার মানুষ প্রতিবছরই আগেভাগে শীত অনুভব করি। ইতোমধ্যে শীত নেমে এসেছে। রাতে ও সকালে ঠান্ডা বেশি লাগে।

ডিমলা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক আমজাদ হোসেন বুলবুল জানান, আজ শনিবার ভোর ৬টায় ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এখন কুয়াশা পড়ছে, সামনে কুয়াশা ও শীত আরও বাড়তে পারে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাড়ছে শীতের দাপট শৈত্যপ্রবাহের আভাস

আপডেট সময় : ১১:৫২:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫