ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভোলায় গৃহবধূকে ধর্ষণ করতে গিয়ে বিশেষ অঙ্গ হারাতে বসেছেন যুবক মুক্তিযোদ্ধাদের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত কুড়িগ্রামে আবাসিক হোটেলে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, হোটের মালিক গ্রেফতার কেল্লাপোষী মেলা শেষ, কিন্তু প্রশ্ন আরও বড় হয়ে ফিরে এসেছ কুমিল্লায় স্ত্রীকে বালিশচাপা দিয়ে হত্যার, ২৪ ঘণ্টার মধ্যে স্বামী গ্রেফতার বাজিতপুর উপজেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল ঈশ্বরদীর পদ্মা নদীতে নিখোঁজের ২০ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আরপিএমপি’র উদ্যোগে গভীর শ্রদ্ধা ও মোনাজাত ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দেহ ব্যবসার সঙ্গে জরীত ৭জন নারী-পুরুষ আটক প্রধানমন্ত্রী রাজধানীতে বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, ২ কর্মকর্তা বরখাস্ত

উত্তরবঙ্গের জনপ্রিয় বিনোদন কেন্দ্রগুলোর ১টি কালেক্টরেট বামনদিঘি ইকোপার্ক

স্টাফ রিপোর্টার রংপুর:
  • আপডেট সময় : ০৩:৪৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫ ১২১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

স্টাফ রিপোর্টার রংপুর:

উত্তরবঙ্গের জনপ্রিয় বিনোদন কেন্দ্রগুলোর ১টি কালেক্টরেট বামনদিঘি ইকোপার্ক। শীতের মৌসুমে অতিথি পাখির কলকাকলিতে পার্কটি হয়ে ওঠে মুখরিত।

রংপুর শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নে অবস্থিত।

যান্ত্রিক শহুরে জীবনের কোলাহল থেকে দূরে প্রকৃতির স্বস্তি খুঁজতে প্রতিদিনই এখানে ভিড় জমাচ্ছেন হাজারো দর্শনার্থী।

বিনা টিকেটে প্রবেশ এবং ঘোরাঘুরির সুযোগ থাকায় ছুটির দিনগুলোতে ইকোপার্কে উপচে পড়া ভিড় দেখা যায়। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পার্কটি গড়ে উঠেছে প্রাকৃতিক সৌন্দর্য ও আধুনিক সুযোগ-সুবিধার সমন্বয়ে। প্রবেশদ্বারের সুসজ্জিত তোরণ ও I LOVE RANGPUR ভাস্কর্য পার্কটির অন্যতম আকর্ষণ।

স্থানীয়দের বিনোদনের পাশাপাশি পার্কটি গ্রামীণ অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলেছে। ফুচকা-চটপটির দোকান, রেস্তোরাঁ ও ভ্রাম্যমাণ দোকানের মাধ্যমে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। দর্শনার্থীদের মতে, অদূর ভবিষ্যতে কালেক্টরেট বামনদিঘি ইকোপার্ক রংপুরের পর্যটন মানচিত্রে অন্যতম সেরা আকর্ষণে পরিণত হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুবেল রানা জানান, কালেক্টরেট বামনদিঘি ইকোপার্ক স্থানীয় জনসাধারণের কর্মসংস্থান সৃষ্টি করেছে এবং পর্যটন খাতে যুক্ত হয়েছে নতুন পরিচয় নিয়ে। ভবিষ্যতে পার্কটি নিয়ে সরকারের ব্যাপক পরিকল্পনা রয়েছে, সে লক্ষ্যে কাজ চলছে।

উল্লেখ্য, সাড়ে ৫ একর জমির ওপর নির্মিত বামনদিঘি ইকোপার্কে শিশুদের জন্য দোলনা, স্লাইড ও ব্লান্সারসহ রয়েছে ২টি সান বাঁধানো ঘাট। দিঘির চারপাশে বসার পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে, নিরাপত্তায় আছে কাঁটাতারের বেষ্টনী, বৈদ্যুতিক ব্যবস্থা এবং চারদিকে সোলার লাইট।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

উত্তরবঙ্গের জনপ্রিয় বিনোদন কেন্দ্রগুলোর ১টি কালেক্টরেট বামনদিঘি ইকোপার্ক

আপডেট সময় : ০৩:৪৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫