ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে আবাসিক হোটেলে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, হোটের মালিক গ্রেফতার কেল্লাপোষী মেলা শেষ, কিন্তু প্রশ্ন আরও বড় হয়ে ফিরে এসেছ কুমিল্লায় স্ত্রীকে বালিশচাপা দিয়ে হত্যার, ২৪ ঘণ্টার মধ্যে স্বামী গ্রেফতার বাজিতপুর উপজেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল ঈশ্বরদীর পদ্মা নদীতে নিখোঁজের ২০ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আরপিএমপি’র উদ্যোগে গভীর শ্রদ্ধা ও মোনাজাত ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দেহ ব্যবসার সঙ্গে জরীত ৭জন নারী-পুরুষ আটক প্রধানমন্ত্রী রাজধানীতে বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, ২ কর্মকর্তা বরখাস্ত সোনাগাজীতে ঈদের আনন্দে ব্যতিক্রমী উদ্যোগ শিক্ষার্থীর ঘরে পৌঁছালো কোরবানির মাংস ঠাকূরগাঁও জেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় মন্ত্রী, মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বেরোবির শীতকালীন ছুটি পেছানোর সিদ্ধান্ত গ্রহণ

স্টাফ রিপোর্টার রংপুর:
  • আপডেট সময় : ০২:৪৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ ১৬১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

স্টাফ রিপোর্টার রংপুর:

কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও সমাবর্তন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি পুন:নির্ধারণ করা হয়েছে। প্রথম সমাবর্তন আগামী ২০২৬ সালের ১৭ জানুয়ারি এবং ব্রাকসু ও হল শিক্ষার্থী সংসদসমূহের প্রথম নির্বাচন আগামী ২৯ ডিসেম্বর ২০২৫ অনুষ্ঠিত হবে।

আজ (২০ নভেম্বর) বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের সহকারী পরিচালক মো. এহতেরামুল হক। এর পূর্বে ১৯ নভেম্বর বুধবার প্রশাসনিক ভবনের সিন্ডিকেট সভা কক্ষে উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ৫৫ তম একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

উপাচার্য জানান, পূর্ব নির্ধারিত শীতকালীন অবকাশজনিত ছুটি পুন:নির্ধারণ হওয়ায় ডিসেম্বরে ক্লাস ও পরীক্ষাসহ সকল একাডেমিক কার্যক্রম পূর্ণদমে চলমান থাকবে এবং শীতকালীন ছুটি উপলক্ষে ১৮ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি ২০২৬ বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। তন্মধ্যে ২০ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

উপাচার্য আরও জানান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী, রংপুরবাসীসহ সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন তিনি।

উপাচার্য আরও জানান, বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাবর্তনে সভাপতিত্ব করবেন শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার। সমাবর্তনের বক্তা কনভোকেশন স্পিকার হিসেবে আন্তর্জাতিক ও জাতীয় অঙ্গণের স্বনামধন্য ব্যক্তিকে আমন্ত্রণ জানানোর প্রক্রিয়া চলমান রয়েছে। ব্রাকসু নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সব ধরনের সহযোগিতা করবেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বেরোবির শীতকালীন ছুটি পেছানোর সিদ্ধান্ত গ্রহণ

আপডেট সময় : ০২:৪৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫