সংবাদ শিরোনাম :
শাজাহানপুরে ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিএনপির লিফলেট বিতরণ
মিজানুর রহমান মিলন শাজাহানপুর উপজেলা প্রতিনিধিঃ
- আপডেট সময় : ০৭:১৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩ ৩৬০ বার পড়া হয়েছে

বিদ্যুৎ, গ্যাস, চাল ডাল সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যর উর্ধগতিসহ জনজীবনের বিভিন্ন ১০ দফা দাবি আদায়ের লক্ষে বগুড়ার শাজাহানপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ এর নেতৃত্বে শুএবার(১০ ফেব্রুয়ারী) সন্ধ্যায় উপজেলার প্রানকেন্দ্র মাঝিড়া বন্ধরে লিফলেট বিতরণ করা হয়েছে । এ সময় মাঝিড়া ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আজাদ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, উপজেলা বিএনপি’র ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আরমান মন্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজাদুর রহমান আজাদ, সদস্য সচিব হাসান আলী আকন্দসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।























