ঢাকা ০৭:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ১১৬ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ২৪ দিনেও গ্রেফতার হয়নি সাংবাদিক রফিকের পিতা হত্যা মামলার আসামিরা, পরিবারের ক্ষোভ নাজিরহাট এলাকায় যৌথ অভিযানে বালুমহলে জরিমানা আদায় রূপগঞ্জ উপজেলা জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলন অনুষ্ঠিত “বৈষম্যহীন মানবিক কল্যাণ রাষ্ট্র গঠনে ইসলামি আদর্শের বিকল্প নেই” মিরসরাইয়ে বেপরোয়া গতির বাসের চাকায় পিষ্ট হয়ে ১ নারী নিহত ফেনীতে কিস্তির টাকার জন্য প্রবাসীর স্ত্রীকে হত্যায় রাজমিস্ত্রী গ্রেফতার কুমিল্লায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন বেরোবির নতুন উপাচার্য নিয়োগ টঙ্গীতে নিজস্ব নির্মাণাধীন ভবন থেকে যুবকের ঝুলান্ত মরদেহ উদ্ধার কুষ্টিয়ায় গৃহবধূকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

সন্ত্রাসের রাজত্ব করে বিএনপি: ওবায়দুল কাদের

হীমেল কুমার মিত্র, স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময় : ০৫:৪৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩ ৩৬৭ বার পড়া হয়েছে

সন্ত্রাসের রাজত্ব করে বিএনপি: ওবায়দুল কাদের

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

হীমেল কুমার মিত্র, স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির সাথে পাল্টাপাল্টি কোনো কর্মসূচি আওয়ামী লীগের নেই। আমরা প্রতিযোগিতা চেয়েছি, প্রতিদ্বন্দ্বিতা নয়। সন্ত্রাসের রাজত্ব করে বিএনপি এটা পুরনো অভিজ্ঞতা থেকে বলা যায়।

আজ (১০ ফেব্রুয়ারি) শুক্রবার সকালে আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের সঙ্গে যৌথসভায় এই কথা বলেন তিনি।

তিনি বলেন, বিএনপি যতক্ষণ আন্দোলন করবে, আওয়ামী লীগের শান্তি সমাবেশ অব্যাহত থাকবে। আগামী নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগ মাঠে থাকবে। আওয়ামী লীগের প্রতিদিনই কর্মসূচি আছে, তবে বিএনপির সাথে পাল্টাপাল্টি নয়।

আওয়ামী লীগের ৩ বারের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির ঘরে গণতন্ত্র জিম্মি তারা কি করে দেশের গণতন্ত্র চায়? খালেদা জিয়া দণ্ডিত হওয়ার পর আরেক পলাতক দণ্ডিতকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করেছে যা বিএনপির গঠনতন্ত্র বহির্ভূত। তারেক রহমান মানি লন্ডারিংয়ে দণ্ডিত।

কাদের প্রশ্ন ছুড়ে বলেন, সরকার হটাতে বিএনপি ষড়যন্ত্রমূলক পথে হাঁটছে, তাহলে আমরা কেন কর্মসূচি বাদ দিয়ে মাঠ খালি রাখবো?

তিনি বলেন, তারা খালি মাঠে কত ধ্বংসাত্মক কর্মকাণ্ড করে তা সকলেই জানে। ষড়যন্ত্র ছাড়া বিএনপি রাজনীতি বুঝে না। তারা জানে নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে হারনো অসম্ভব তাই তারা ষড়যন্ত্র নামের চোরা গলিতে হাঁটছে।

ওবায়দুল কাদেরের অভিযোগ— বিএনপি বিদেশি ডোনারদের টাকায় ষড়যন্ত্রের রাজনীতি করছে। একই সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, আমাদের ঘরে ঘরে যেতে হবে টিম ওয়ার্কের মাধ্যমে আওয়ামী লীগকে আরও সুসংগঠিত করতে হবে। আওয়ামী লীগ শান্তি সমাবেশ করছে করে যাবে মাঝে মহাসমাবেশও হবে।

সভায় বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সভাপতিত্ব করেন।

সভায় অন্যদের মধ্যে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক ও সহযোগী সংগঠনগুলোর সভাপতি-সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ১১ মার্চ ময়মনসিংহ, ১৮ মার্চ বরিশাল মহাসমাবেশ হবে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সন্ত্রাসের রাজত্ব করে বিএনপি: ওবায়দুল কাদের

আপডেট সময় : ০৫:৪৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩