ঢাকা ১০:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ১১৬ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ২৪ দিনেও গ্রেফতার হয়নি সাংবাদিক রফিকের পিতা হত্যা মামলার আসামিরা, পরিবারের ক্ষোভ নাজিরহাট এলাকায় যৌথ অভিযানে বালুমহলে জরিমানা আদায় রূপগঞ্জ উপজেলা জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলন অনুষ্ঠিত “বৈষম্যহীন মানবিক কল্যাণ রাষ্ট্র গঠনে ইসলামি আদর্শের বিকল্প নেই” মিরসরাইয়ে বেপরোয়া গতির বাসের চাকায় পিষ্ট হয়ে ১ নারী নিহত ফেনীতে কিস্তির টাকার জন্য প্রবাসীর স্ত্রীকে হত্যায় রাজমিস্ত্রী গ্রেফতার কুমিল্লায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন বেরোবির নতুন উপাচার্য নিয়োগ টঙ্গীতে নিজস্ব নির্মাণাধীন ভবন থেকে যুবকের ঝুলান্ত মরদেহ উদ্ধার কুষ্টিয়ায় গৃহবধূকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ মিটার নদীগর্ভে বিলীন

স্টাফ রিপোর্টার রংপুর:
  • আপডেট সময় : ১০:৪২:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৯৮ বার পড়া হয়েছে

তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ মিটার নদীগর্ভে বিলীন

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

স্টাফ রিপোর্টার রংপুর:

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ মিটার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। উজানের পাহাড়ি ঢলে বাঁধের ভাঙন অব্যাহত থাকায় তিস্তা সেতু, রংপুর-লালমনিরহাট সড়কসহ কয়েকটি চর ভাঙনের হুমকিতে পড়েছে।

জানা গেছে, চলতি বছরের আগস্টে উজানের ঢলের তীব্র স্রোত সরাসরি এসে আঘাত হানে বাঁধে। এতে তিস্তা বাঁধের নিচের অংশের মাটি ভেসে গিয়ে ব্লকগুলো ধসে পড়ে। খবর পেয়ে স্থানীয় এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা ঘটনাস্থল পরিদর্শন করে ধস রোধে কাজ করার কথা জানান। কিন্তু সেই কাজ বাস্তবায়ন না হওয়ায় গত রবিবার থেকে উজানের তীব্র পানির প্রবাহে বাঁধটিতে ভাঙন শুরু হয়। গতকাল বিকাল পর্যন্ত বাঁধের প্রায় ৬০ মিটার অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা জানান, ‘তিস্তা সেতু রক্ষা বাঁধে ভাঙনের বিষয়ে আমি ডিসি স্যার ও এলজিইডির নির্বাহী প্রকৌশলীকে জানিয়েছি। তারা দ্রুত পদক্ষেপ নেবেন বলে আমাকে জানিয়েছেন। বিষয়টি সবোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ মিটার নদীগর্ভে বিলীন

আপডেট সময় : ১০:৪২:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫