Header Premium (728×90)

জেলা/স্থানীয়

দুর্গাপূজা উপলক্ষে সম্ভাব্য নাশকতা ঠেকাতে ও সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ বিশেষ সভা

স্টাফ রিপোর্টার রংপুর: হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু সভা হবে চলতি মাসের শেষে। উৎসবকে ঘিরে সম্ভাব্য নাশকতা ঠেকাতেসামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ বিশেষ সভা ডেকেছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে অনলাইনে (জুমে) শুরু হওয়া এ সভায় পূজাকে শান্তিপূর্ণ রাখতে ১৮ দফা নির্দেশনা মাঠপর্যায়ের কর্মকর্তাদের জানিয়ে দেওয়া হবে।
সভায় আট বিভাগের কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ কমিশনার, ডিআইজি, পুলিশ সুপারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেবেন। সচিবালয় থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম ও সিনিয়র সচিব নাসিমুল গণি সরাসরি বার্তা দেবেন বলে জানা গেছে।

তারা সাম্প্রতিক অস্থিরতা, শ্রমিক আন্দোলন ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পরিস্থিতি নিয়েও কঠোর অবস্থান জানানোর প্রস্তুতি নিয়েছেন।

ন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নির্দেশনার মধ্যে সবচেয়ে গুরুত্ব পাচ্ছে পূজামণ্ডপে পুলিশ–র‍্যাব–আনসার ও ভিডিপির টহল জোরদার করা, প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা ও স্বেচ্ছাসেবক মোতায়েন, গুজব রোধে সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি এবং প্রতিমা বিসর্জনের সময় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

নারী দর্শনার্থীদের নিরাপত্তায় আলাদা ব্যবস্থা নেওয়া ও ইভটিজিং প্রতিরোধেও কঠোর পদক্ষেপের কথা বলা হয়েছে।

এ ছাড়া আতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ করা, প্রতিমা বিসর্জনস্থলে আলো, অগ্নিনির্বাপক ও ডুবুরি দলের উপস্থিতি নিশ্চিত করা এবং দুর্গম এলাকায় যাতায়াতের রাস্তা সাময়িকভাবে মেরামত করার নির্দেশনাও থাকবে।

শুধু দুর্গাপূজাই নয়, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রশাসনের সর্বস্তরে সতর্কবার্তা দেওয়া হবে সভায়। নির্বাচন ঘিরে দেশি-বিদেশি ষড়যন্ত্র ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনকে আরও সজাগ থাকতে বলা হবে।

একই সঙ্গে শ্রমিক অসন্তোষ ও বিশ্ববিদ্যালয় অস্থিরতা মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নিতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের স্পষ্ট নির্দেশনা দেবেন উপদেষ্টা ও সচিব।

editor

Recent Posts

কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রবিউল ইসলাম নয়ন

ফখরুল আলম সাজু বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে স্থান পেয়েছেন…

8 hours ago

চট্টগ্রাম পতেঙ্গায় ৫ লক্ষ টাকার চোরাই কয়লা জব্দ

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলার পতেঙ্গা এলাকায় কোস্ট গার্ড এর বিশেষ অভিযান চালিয়ে…

8 hours ago

সোনাগাজী পৌরসভার কোরবানি বর্জ্য ফেলার প্রতিবাদে মানববন্ধন

তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনী জেলা সোনাগাজী পৌরসভার ময়লা-আবর্জনা মতিগঞ্জ ইউনিয়নের ঘনবসতিপূর্ণ এলাকায়…

8 hours ago

কুমিল্লায় তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচংয়ে এক পুলিশ সদস্যকে দায়িত্ব পালনকালে কুপিয়ে জখম করেছে…

8 hours ago

ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ৮০ বোতল বিদেশী মদ উদ্ধার

ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া উপজেলা উত্তর তেতাভূমি এলাকায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৮০…

8 hours ago

বরুড়ায় ৬ বছরের নিষ্পাপ শিশুকে ধর্ষণ ঘৃণ্য অপরাধী এখনও পলাতক

ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা বরুড়া উপজেলায় ১ নারকীয় ঘটনায় মাত্র ৬ বছর বয়সী ১টি…

9 hours ago

This website uses cookies.