ঢাকা ০৭:০২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাপ্তাই প্রেসক্লাবের নতুন কমিটি, সভাপতি কবির সম্পাদক ঝুলন সরকারি দপ্তরে পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালুর ঘোষণা প্রতিমন্ত্রীর সরকারি নথিতে প্রথমবারের মতো নবম পে স্কেলের বিস্তারিত তথ্য ভূমধ্যসাগরে নিখোঁজ সুনামগঞ্জের ৮ যুবক, পরিবারে চলছে শোকের মাতম উপসচিব পদে ২৭৭ কর্মকর্তার পদোন্নতি মধুখালীতে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার দায়ে বৃদ্ধের ৫ বছরের কারাদণ্ড ৩ লাখের বেশি রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা হিসেবে স্বীকৃতি মিয়ানমারের নতুন পরিচয়ে যাত্রা শুরু করলো এয়ারটেল, নাম পরিবর্তন ‘সার্কেল’ কাঠমান্ডুতে যান্ত্রিক ত্রুটিতে আটকা, বিকল্প বিমানে ফিরলেন ১২৭ যাত্রী এসএসসির খাতা পুনর্মূল্যায়নে ১২ লাখ আবেদন, নীতিমালায় পরিবর্তনের আভাস

নোয়াখালী কলেজ বিএনসিসি প্লাটুনে ক্যাডেটশীপ সমাপ্তকারীদের বিদায় সংবর্ধনা

নুর উদ্দিন সিয়াম। নোয়াখালী জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:৫৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫ ২৩২ বার পড়া হয়েছে

নোয়াখালী কলেজ বিএনসিসি প্লাটুনে ক্যাডেটশীপ সমাপ্তকারীদের বিদায় সংবর্ধনা

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নুর উদ্দিন সিয়াম।
নোয়াখালী জেলা প্রতিনিধি:

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) নোয়াখালী সরকারি কলেজ প্লাটুনের ক্যাডেটশীপ সমাপ্তকারীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ১২টায় কলেজ প্রাঙ্গণে এই বিদায় সংবর্ধনা আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এবিএম ছানাউল্লাহ, কলেজ বিএনসিসি প্লাটুনের প্রফেসর আন্ডার অফিসার মোঃ সোলাইমান এবং সামরিক প্রশিক্ষক ল্যান্স কর্পোরাল আরিফ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মোঃ জাকির হোসেন বলেন—
বিএনসিসি বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন, যা সর্বদা শৃঙ্খলা, দেশপ্রেম এবং সমাজসেবার চেতনাকে জাগ্রত করে। কলেজের বিভিন্ন কার্যক্রমে বিএনসিসি প্লাটুন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বিদায়ী ক্যাডেটরা এই প্রশিক্ষণ থেকে যা শিখেছেন, তা ভবিষ্যৎ জীবনে কাজে লাগিয়ে দেশ ও সমাজের কল্যাণে অবদান রাখবেন— এটাই আমাদের প্রত্যাশা।”

অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রফেসর আন্ডার অফিসার মোঃ সোলাইমান, সামরিক প্রশিক্ষক ল্যান্স কর্পোরাল আরিফ, ক্যাডেট কর্পোরাল আরিফুল ইসলাম, ক্যাডেট কর্পোরাল জয়া ভৌমিক, সদ্য বিদায়ী ক্যাডেট কর্পোরাল আবির, ল্যান্স কর্পোরাল আসাদুজ্জামান রিফাত এবং ক্যাডেট মেহেরাজ হোসেন মোহন।

বক্তারা বিএনসিসি ক্যাডেটদের নিষ্ঠা, শৃঙ্খলা ও নেতৃত্বগুণের প্রশংসা করেন এবং বিদায়ী ক্যাডেটদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন। বক্তাদের মতে, বিএনসিসি শুধুমাত্র সামরিক প্রশিক্ষণ নয়, বরং মানবিক মূল্যবোধ ও নেতৃত্বের আদর্শ তৈরি করে।
অনুষ্ঠানের এক পর্যায়ে বিদায়ী ক্যাডেটদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিরা। এ সময় বিদায়ী ক্যাডেটরা বিএনসিসিতে কাটানো দিনগুলোর স্মৃতি স্মরণ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নোয়াখালী কলেজ বিএনসিসি প্লাটুনে ক্যাডেটশীপ সমাপ্তকারীদের বিদায় সংবর্ধনা

আপডেট সময় : ০৫:৫৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫