ঢাকা ০৯:১২ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারীপুরে ৬ বছরের মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের অভিযোগ নোয়াখালী বেগমগন্জ-৩ আসনের বিএনপি পার্থী নির্বাচনী কমিটির সভায় হামলা ভাংচুর ফুলবাড়ীতে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের ছেলেসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রাজবাড়ীতে মুক্তিযোদ্ধাদের কবরস্থানে সীমানার বাঁশের বেড়ায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা ফুলগাজীর আমজাদহাট থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক বিএনপি মনোনীত প্রার্থী সরদার সাখাওয়াত হোসেন এর সাথে মনোহরদী উপজেলা প্রেসক্লাবের শুভেচ্ছা বিনিময় মুত্তাকী কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার রক্ত দিয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেলো রাজবাড়ী জেলার বালিয়াকান্দি রবিউলের

তিস্তা নদীতে সেতু থেকে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়ার ৪০ ঘণ্টা পর রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী নীরব রায় উৎসের (১৮) মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার  রংপুর
  • আপডেট সময় : ০৬:২০:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫ ১১৫ বার পড়া হয়েছে

তিস্তা নদীতে সেতু থেকে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়ার ৪০ ঘণ্টা পর রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী নীরব রায় উৎসের (১৮) মরদেহ উদ্ধার

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার  রংপুর

সকালে রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদীতে সেতু থেকে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়ার ৪০ ঘণ্টা পর রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী নীরব রায় উৎসের (১৮) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিদল।

নিহত নীলফামারীর জলঢাকা উপজেলার সদর এলাকার তপন রায়ের ছেলে। তিনি রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার (২৩ আগস্ট) বিকেলে নীরবসহ ৭ বন্ধু মিলে দ্বিতীয় তিস্তা সেতুতে ঘুরতে আসেন। বিকেল সাড়ে ৫টার দিকে নীরব ও তার ২ বন্ধু দ্বিতীয় তিস্তা সেতু থেকে নদীতে ঝাঁপ দেন। এরপর ২ বন্ধু উঠে এলেও তিনি নিখোঁজ ছিলেন। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিদল অভিযান চালায়।

পরে আজ (২৫ আগস্ট ) সোমবার সকালে স্থানীয়দের খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে উপজেলার লক্ষীটারী ইউনিয়নের মহিপুরে আনা হয়। পরপরিবারের সদস্যদের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়।

গঙ্গাচড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা (স্টেশন মাস্টার) আব্দুল মান্নান জানান, নিখোঁজের খবর পাওয়ার পর থেকে আমাদের ডুবুরিদল তল্লাশি চালাচ্ছিল। আজ সোমবার সকালে দ্বিতীয় তিস্তা সেতুর পূর্ব দিকে প্রায় ৮ কিলোমিটার দূরে নিহতের মরদেহ ভেসে ওঠে। পরমরদেহটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তিস্তা নদীতে সেতু থেকে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়ার ৪০ ঘণ্টা পর রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী নীরব রায় উৎসের (১৮) মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৬:২০:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫