গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ১
স্টাফ রিপোর্টার রংপুর।
চোরাই মোটরসাইকেলসহ মোরশেদুল ইসলাম সুমন (২৫) নামে ১ জন মোটরসাইকেল চোরকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার সুমন নগরীর ময়নাকুটির চিলারঝার এলাকার দুলাল মিয়ার ছেলে।
আজ (২ আগস্ট) শনিবার
সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোপলিটন হারাগাছ থানার উপপরিদর্শক (এসআই) মনিষ সরকার
এসআই এর দেওয়া তথ্য মতে, গত ৩১ জুলাই সন্ধ্যা ৭টার সময় বেনুঘাট (ধনীটারী) এলাকার বাদশা মিয়ার ব্যবহৃত ১৫০ সিসির পালসার মোটরসাইকেল চুরি হয়। এ বিষয়ে গত (১ আগস্ট) শুক্রবার হারাগাছ থানায় একটি চুরির মামলা করেন ভুক্তভোগী। পরবর্তিতে মামলার সূত্র ধরে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে হারাগাছ থানা পুলিশ। অভিযানে চোরাই মোটরসাইকেলসহ সন্দেহে মোরশেদুল ইসলাম সুমনকে (২৫) রংপুর নগরীর চওড়ারহাট এলাকা থেকে স্থানীয় লোকজনের উপস্থিতিতে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী আরও দুইজন সহযোগী সিয়াম (২৫) ও ইনজামাম উল হক (৩১) মিলে মোটরসাইকেলটি চুরি করেছেন।
মেট্রোপলিটন হারাগাছ থানার এসআই মনিষ সরকার জানান, গ্রেফতার সুমনকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং পলাতক ২ জনকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে। উদ্ধার করা মোটরসাইকেলটি বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। এছাড়াও রংপুর মেট্রোপলিটন পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
ফখরুল আলম সাজু বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে স্থান পেয়েছেন…
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলার পতেঙ্গা এলাকায় কোস্ট গার্ড এর বিশেষ অভিযান চালিয়ে…
তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনী জেলা সোনাগাজী পৌরসভার ময়লা-আবর্জনা মতিগঞ্জ ইউনিয়নের ঘনবসতিপূর্ণ এলাকায়…
মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচংয়ে এক পুলিশ সদস্যকে দায়িত্ব পালনকালে কুপিয়ে জখম করেছে…
ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া উপজেলা উত্তর তেতাভূমি এলাকায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৮০…
ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা বরুড়া উপজেলায় ১ নারকীয় ঘটনায় মাত্র ৬ বছর বয়সী ১টি…
This website uses cookies.